Advertisement
প্রেমের ফাঁদে ট্রাম্পের দেশ থেকে লক্ষ কোটি ডলার আদায়! ইরানের ছকে আপনিও পড়েননি তো?
কথায় বলে, প্রেমের ফাঁদ পাতা ভুবনে।
কথায় বলে, প্রেমের ফাঁদ পাতা ভুবনে। ভালোবাসায় জড়িয়ে সর্বস্বান্ত হয়েছেন, জীবন খুইয়েছেন-এমন মানুষের সংখ্যা মোটেই কম নয়। প্রেমে পড়ে বহু মানুষের জীবন এগিয়ে গিয়েছে ধ্বংসের দিকে। ইরান-আমেরিকা যুদ্ধেও জড়িয়ে গিয়েছে এমন অসংখ্য প্রেমকাহিনি।
গত একমাসেরও বেশি সময় ধরে গোটা বিশ্বের সবচেয়ে চর্চিত বিষয় হল ইরান বনাম আমেরিকা যুদ্ধ। দুই দেশের সংঘাতের ফল ভুগেছে গোটা বিশ্ব। জ্বালানি সংকটে জেরবার হয়ে একের পর এক দেশে বেড়েছে তেল-গ্যাসের দাম।
মহাশক্তিধর আমেরিকার সামনে নতজানু হবে ইরান, এমনটাই ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু তেমনটা হয়নি। কোন জাদুমন্ত্রে ইরান এমনটা করে ফেলল, সেই নিয়ে বিস্তর আলোচনা চলছে বিশ্লেষকদের মধ্যে।
সেই আলোচনাতেই উঠে আসছে রণাঙ্গনের বাইরে আরও একটা ময়দানের কথা। সেটা হল নেটদুনিয়া। সোশাল মিডিয়া থেকে শুরু করে হাজারো অ্যাপ-সর্বত্র রীতিমতো থাবা বসিয়েছে ইরান। ওই ময়দানে ইরান একচেটিয়া জয় পেয়েছে বলেই অনেকে মনে করছেন।
একদিকে ইরান যেমন ড্রোন-মিসাইল ছুড়েছে, তেমনই বুদ্ধি খাটিয়ে সোশাল মিডিয়া ব্যবহারীকারীদের মন জিতেছে তেহরান। শুধু সোশাল মিডিয়া নয়, ডেটিং অ্যাপকেও হাতিয়ার করেছে তারা। ডেটিং অ্যাপ থেকে বিপুল অর্থ আমদানি করছে ইরান, এমনটাও অনুমান করা হচ্ছে।
এক মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, কীভাবে ডেটিং অ্যাপের মাধ্যমে ফাঁদ পাতছে ইরান। সেই ফাঁদে অতি সহজেই ধরা পড়ছে মার্কিন আমজনতা। সেই 'নিরীহ' মার্কিনদের প্রেমের ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতাচ্ছে ইরান, এমনটাই অভিযোগ।
প্রশ্ন উঠছে, ইরানে বসে সুদূর মার্কিন মুলুকে কীভাবে কাজ চালাচ্ছে প্রতারকরা? মার্কিন প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে মার্কিন আমজনতার থেকে অর্থ আদায় করা হচ্ছে? কেনই বা নির্দ্বিধায় নিজের কষ্টার্জিত অর্থ 'ঠগবাজ'দের হাতে তুলে দিচ্ছেন আমেরিকার সাধারণ মানুষ।
কারণ অনুসন্ধান করতে গিয়েই উঠে আসছে চমকপ্রদ তথ্য। জানা যাচ্ছে, কেবল ইরান নয়, রাশিয়া-উত্তর কোরিয়ার মতো দেশগুলিও জড়িয়ে রয়েছে এই বিরাট চক্রে। মার্কিন জনতার থেকে অর্থ 'শোষণ' করে নিজেদের কোষাগার ভরাচ্ছে এই দেশগুলি।
কীভাবে চলছে এই চক্র? ইজরায়েলের ফরেন্সিক বিশেষজ্ঞ বেজালেল রাভিভ বলছেন, প্রথমে প্রতারকরা ভাব জমায় নির্দিষ্ট একজনের সঙ্গে। মূলত মার্কিন নাগরিকদেরই নিশানা করা হয়। ডেটিং অ্যাপ হোক বা ফেসবুক-ইনস্টাগ্রামের মতো সোশাল মিডিয়া, আলাপ জমাতে এই প্রতারকদের জুড়ি মেলা ভার।
Published By: Anwesha AdhikaryPosted: 07:54 PM Apr 14, 2026Updated: 08:32 PM Apr 14, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
