Advertisement
বিতর্ক ভুলে ঈশানের প্রেমিকাকে মেনে নিল পরিবার! বিশ্বকাপের পরই বিয়ে? চিনে নিন সুন্দরী পাত্রীকে
কেন ঈশানের মডেল বান্ধবীকে শেষমেশ মেনে নিল তাঁর পরিবার?
শুভস্য শীঘ্রম। এবার বিয়ের পিঁড়িতে ভারতের তারকা ক্রিকেটার ঈশান কিষান? কামব্যাক করে জাতীয় দলে সুযোগ। সেখান থেকে বিশ্বকাপ দলে। গত দু'মাসে ভাগ্য বদলে গিয়েছে ঈশানের। এবার কি বিশ্বকাপ মিটলেই বিয়ে? পাত্রীই বা কে?
পাত্রীর নাম অদিতি হুন্ডিয়া। বেশ কয়েক বছর ধরেই গোপনে প্রেম চলছে ঈশানের সঙ্গে। তবে জানা গিয়েছিল, ঈশানের পরিবার থেকে দু'জনের সম্পর্কে 'আপত্তি' রয়েছে। অবশেষে সেই সমস্যাও মিটল। ঈশানের ঠাকুরদা অনুরাগ পাণ্ডে জানিয়েছেন অদিতিকে 'নাতবধূ'কে গ্রহণ করতে তৈরি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগ জানিয়েছেন, ঈশান নিজের জীবনে যে কোনও সিদ্ধান্ত নিতে পারে। কাকে বিয়ে করবে, সেটাও তাঁর সিদ্ধান্ত। এই বিয়ে নিয়ে পরিবার কোনও আপত্তি করবে না।
অবশ্য মিয়াঁ-বিবি রাজি তো কাজি কী করবে? ঈশান ও অদিতি, দু’জনে প্রকাশ্যে ভালবাসার কথা স্বীকার না করলেও দু'জনের প্রেমকাহিনি আর গোপন নেই। আর এবার পরিবারের থেকে তো সেটা মেনে নেওয়াও হল।
তার একটা কারণও জানিয়েছেন অনুরাগ। মজা করে বলছেন, অদিতি বলেছেন, ঈশানের ঠাকুরদা নাকি খুব 'হ্যান্ডসাম'। আর তাতেই খুশি অনুরাগ। একসঙ্গে ঘোরা থেকে রোম্যান্টিক ছবি পোস্ট- সবই সামনে এসেছে একে একে। এবার কি বিশ্বকাপ মিটলেই বিয়ের পিঁড়িতে?
তবে দু'জনের সম্পর্ক নিয়ে বিতর্কও হয়েছে। নিজের ২১ তম জন্মদিন পালনের সময় ঈশানের সঙ্গে ছিলেন বান্ধবী অদিতি হুণ্ডিয়া। দলের সঙ্গে সফর চলাকালীনই বান্ধবীর সঙ্গে রাতভর পার্টিতে মজেছিলেন ঈশান। সোশ্যাল মিডিয়ায় সেসব ছবিও শেয়ার করেন তিনি।
জয়পুরের বাসিন্দা অদিতি পেশায় মডেল। মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিলেন। ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা প্রায় ৩ লক্ষ। সোশাল মিডিয়া নিয়মিত ছবি পোস্ট করেন। তবে বিতর্কের পর থেকে দু'জনে একসঙ্গে ছবি দেওয়া বন্ধ করে দিয়েছেন।
সেসব ভুলে ঈশান পারফর্ম করেছিলেন। ২০২২-এ ডবল সেঞ্চুরি করার পর অনেকেই মনে করেছিলেন, ভারতীয় দলে ঈশান কিষানের জায়গা পাকা। কিন্তু সেখান থেকে বাদ পড়েন। তারপরও কামব্যাকের নয়া কাহিনি লিখেছেন ঈশান।
সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালে ঝাড়খণ্ডকে জিতিয়ে ‘বঞ্চিত’ তকমা ঘোচানোর মরিয়া চেষ্টা একটা করেছিলেন তিনি। ফাইনালে ৪৯ বলে ১০১ রানের ইনিংসে কার্যত উড়ে গিয়েছিল হরিয়ানা। ১০ ম্যাচে ৫১৭ রান করে তিনিই শীর্ষ রান সংগ্রাহক হন।
Published By: Arpan DasPosted: 06:22 PM Feb 15, 2026Updated: 06:22 PM Feb 15, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
