Advertisement
টলিপাড়ার জামাই আদর! তারকা দম্পতিরা কে কেমন কাটালেন ষষ্ঠী, দেখে নিন ছবিতে ছবিতে
কীভাবে হল টলিপারার তারকা জুটির জামাইষষ্ঠী পালন দেখে নিন। ছবি: ইনস্টাগ্রাম
রবিবার জমিয়ে জামাই আদরের পর্ব পালন করা হল টলি তারকাদের। গৌরব চক্রবর্তী ও রিদ্ধিমা ঘোষ, প্রতি বছরের মতো এবছরেও তাঁদের জামাইষষ্ঠী পালন হয়েছে সব নিয়ম মেনে।
শাশুড়িমা চলে যাওয়ার পর থেকে শ্বশুরমশাই নিজে হাতে জোগাড় করেন এদিন সমস্ত। মায়ের ছবিকে সাক্ষী রেখে এদিন ছবি তুলেছেন এই জুটি সপরিবারে।
সুরেলা জুটি ইমন চক্রবর্তী নীলাঞ্জন ঘোষ। বাবার হাতে পাখার বাতাস , ধান দূর্বায় আশীর্বাদে ষষ্ঠী সারলেন তাঁরা।
কাঞ্চন-শ্রীময়ীর জামাইষষ্ঠীও পালন হল ধুমধাম করে এদিন। জমিয়ে খায়াদাওয়া। আশীর্বাদ পর্ব সব মিলিয়ে এই তারকা জুটির জামাইষষ্ঠী ছিল লাজবাব।
Published By: Arani BhattacharyaPosted: 09:08 PM Jun 01, 2025Updated: 09:08 PM Jun 01, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
