Advertisement
এক শাহরুখ অনেক মুখ, একই অঙ্গে বহুরূপী 'জওয়ান', দুরন্ত সংলাপে সাইক্লোন নেটপাড়ায়
'জওয়ান' ট্রেলারে শাহরুখের এই সংলাপগুলিতেই বাজিমাত! খেয়াল করেছেন?
একই অঙ্গে বহুরূপী শাহরুখ। কোথাও পুলিশের ভূমিকায় সুপারস্টার তো কোথাও বা আবার দেশমাতৃকার সেবকের লুকে ধরা দিলেন কিং খান।
'জওয়ান'-এর ট্রেলারে শাহরুখের একাধিক লুক দেখে ভক্তদের প্রায় ভড়কে যাওয়ার জোগাড়। তেমনই তোলপাড় করা দুরন্ত সংলাপ।
তবে 'জওয়ান'-এর ট্রেলারে আরেক চমক আলিয়া ভাটের উল্লেখ। যে বিষয়ে আপাতত তোলপাড় নেটপাড়া। ট্রেলারের এক দৃশ্যে পুলিশের ভূমিকায় নয়নতারা যখন শাহরুখকে জিজ্ঞেস করেন- 'ইয়ে বাতাও তুমহে চাহিয়ে ক্যায়া?' জবাবে কিং খান বলেন, 'চাহিয়ে তো আলিয়া ভাট।'
দীপিকা পাড়ুকোনের সঙ্গে অ্যাকশন সিকোয়েন্সেও শাহরুখের মুখে রগরগে সংলাপ রেখেছেন পরিচালক অ্যাটলি। যেখানে দীপিকাকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন- 'হার জায়োগে।' মন জয় করা জবাবে শাহরুখ বলেন, 'হার তো ম্যায় পেহলে হি গয়া থা...।'
Published By: Sandipta BhanjaPosted: 02:49 PM Aug 31, 2023Updated: 02:49 PM Aug 31, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
