Advertisement
নগ্ন মহিলার ছবি-সেক্স টয়ে ভর্তি ঘর, নরবলি দিয়ে পিশাচ সাধনা! প্যারিসের প্রাসাদে নারকীয় কাণ্ড এপস্টেইনের
প্যারিসে একটি প্রাসাদ কিনেছিলেন এপস্টেইন। সেখানে ছিল ১৮টি ঘর। সম্প্রতি সেই ঘরের বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে।
দেওয়ালে ঝুলছে নগ্ন মহিলাদের ছবি। সর্বত্র ছড়িয়েছিটিয়ে রয়েছে সেক্স টয়। ঘরে টিমটিম করে জ্বলছে লালচে আলো। যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের 'পাপের ডেরা' থেকে এমনই বেশ কয়েকটি ছবি প্রকাশ্যে এসেছে।
জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের বিতর্কিত ছবিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, সুইমিং পুলের ধারে বিকিনি পরিহিতা দুই লাস্যময়ীর মাঝে বসে রয়েছেন হকিং। তাঁর হাতে রয়েছে পানীয়ের গ্লাস।
প্যারিসের বুকে বসে যথেচ্ছ যৌনাচার চালাতেন এপস্টেইন। ২০০১ সালে একটি বিলাসবহুল প্রাসাদ কেনেন তিনি। সেখানে ছিল ১৮টি ঘর। প্রত্যেক ঘরে অসংখ্য মহিলাকে দিনের পর দিন যৌন নির্যাতন করা হয়েছে বলেই অনুমান।
সম্প্রতি এপস্টেইনের বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরু করেছে ফ্রান্সের পুলিশ। মার্কিন বিচারবিভাগের তরফ থেকে এপস্টেইন ফাইলের বহু গোপন নথি প্রকাশ করা হয়েছে। তারপরেই সক্রিয় ফরাসি পুলিশ।
নতুন তদন্ত শুরুর পরই ফরাসি সংবাদপত্র লে পারিসিয়েঁতে প্রকাশিত হয়েছে এপস্টেইনের ওই বিলাসবহুল প্রাসাদের বেশ কিছু ছবি। সেখানেই মিলেছে বহু আপত্তিকর তথ্য।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, ১৮টি ঘরের প্রত্যেকটিতেই ছড়িয়ে রয়েছে সেক্স টয়। ঘরের দেওয়ালে নগ্ন মহিলাদের ছবি টাঙানো। লাল, গোলাপি, কমলার মতো অদ্ভুত আলো জ্বলত ওই ঘরগুলিতে।
এপস্টেইনের দ্বীপে নরবলি, পিশাচ সাধনার মতো কার্যকলাপ হতো বলে আগেই অভিযোগ উঠেছে। সেই অভিযোগকে আরও জোরদার করবে প্যারিসের প্রাসাদ থেকে পাওয়া ছবিগুলি।
ভাল্লুকের চামড়া, হরিণের শিং, হস্তিশাবকের দেহ, শকুন-এমন বহু রহস্যময় জিনিসপত্র ওই 'পাপের ডেরা'য় ছড়িয়ে ছিটিয়ে ছিল। সেগুলির ছবি প্রকাশ্যে এসেছে। এই জিনিসগুলি কেন ব্যবহার হত তা তদন্তকারীদের অজানা।
প্রাথমিকভাবে ফরাসি পুলিশ মনে করছে, প্যারিসে এপস্টেইনের 'দালাল' ছিলেন জ্যাঁ লুক ব্রুনেল নামে এক ব্যক্তি। ১৮ ঘরের এই প্রাসাদে দিনের পর দিন ধর্ষণ করেছেন ব্রুনেল, এমনটাই অনুমান। তবে ২০২২ সালে এপস্টেইনের মতোই আত্মঘাতী হন তিনিও।
Published By: Anwesha AdhikaryPosted: 03:24 PM Feb 26, 2026Updated: 03:58 PM Feb 26, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
