Advertisement
কয়েক লাখি সুরা থেকে ইংলিশ ব্রেকফাস্ট, শিল্পার রেস্তরাঁর দৈনিক আয় কত কোটি? মুখ খুললেন মালিক
সম্প্রতি এক সাক্ষাৎকারে শিল্পা জানিয়েছিলেন, রঞ্জিতের সঙ্গে অংশীদার হয়ে ব্যবসা শুরুর ভাবনাচিন্তা করেছিলেন তিনি পরে। তার আগে তিনি নিজেও একজন ক্রেতাই ছিলেন।
ভূ-ভারতের অন্যতম জনপ্রিয় সেলেব রেস্তরাঁ 'বাস্তিয়ান'। ২০১৯ সালে রঞ্জিত বিন্দ্রার সঙ্গে যৌথ অংশীদারিত্বে এই ‘ফুড জয়েন্ট’-এর উদ্বোধন করেন শিল্পা শেট্টি।
শিল্পার সাধের এই রেস্তরাঁ সাধারণের কাছে যদিও ধরাছোঁয়ার বাইরে। একরাতে কত আয় হয় শিল্পার এই বিশেষ রেস্তরাঁয়।
কয়েক মাস আগেই শিল্পার এই রেস্তরাঁ থেকে ঘুরে এসেছেন লেখিকা শোভা দে। তিনি রীতিমতো শিল্পার এই বিলাসবহুল রেস্তরাঁর চোখ ধাঁধানো সাজসজ্জা দেখে অবাক।
লেখিকা শোভা দে জানান শিল্পার রেস্তরাঁয় প্রতিদিন আয় হয় প্রায় ২ কোটি টাকা। সপ্তাহান্তে যা ৩ কোটির বেশি ছোঁয়।
২১ হাজার বর্গফুট এলাকা জুড়ে তৈরি শিল্পার এই বাস্তিয়ান রেস্তরাঁ। যেখানে মেলে কয়েক লাখি নানা সুস্বাদু পানীয়।
তবে শুধু শিল্পা একা নন, এই রেস্তরাঁর ৫০ শতাংশ অংশীদার রঞ্জিত বিন্দার। সম্প্রতি এক সাক্ষাৎকারে শিল্পা জানিয়েছিলেন, রঞ্জিতের সঙ্গে অংশীদার হয়ে ব্যবসা শুরুর ভাবনাচিন্তা করেছিলেন তিনি পরে। তার আগে তিনি নিজেও একজন ক্রেতাই ছিলেন।
পরে ওরলিতে এই বাস্তিয়ানের আরও একটি আউটলেট খোলা হলে তাতে যোগ দেন শিল্পা। রঞ্জিতের পরিকল্পনা ভালো লেগেছিল তাঁর। অতিমারির সময় এই রেস্তরাঁর পথ চলা শুরু। এখানেই হয়েছিল সোনাক্ষী ও জাহির ইকবালের বিয়ের প্রীতিভোজের অনুষ্ঠান।
মুম্বইয়ের দাদর এলাকার এই হাইপ্রোফাইল রেস্তরাঁয় জুঁই ফুলের ভেষজ চায়ের দাম নাকি ৯২০ টাকা। অ্যাভোকাডো টোস্টের দাম ৮০০ টাকা।
Published By: Arani BhattacharyaPosted: 08:57 PM Feb 25, 2026Updated: 09:44 PM Feb 25, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
