Advertisement
গ্রীষ্মের আগেই মধ্যবিত্তের পোয়াবারো, দারুণ সস্তায় স্মার্ট ইনভার্টার এসি আনল টাটা, জানুন ফিচার
মধ্যবিত্তের মুখে হাসি ফোটাতে হাজির টাটার নতুন স্মার্ট ইনভার্টার এসি। ২০২৬ সালের এই অত্যাধুনিক মডেলে থাকছে সাশ্রয়ী দাম। দুর্দান্ত সব ফিচার। এবারের গরমে মিলতে চলেছে বিরাট স্বস্তি। এক নজরে দেখে নিন এই এসির খুঁটিনাটি।
আর কিছুদিন। তারপরেই পারদ চড়বে বঙ্গে। গ্রীষ্মের দাবদাহে তখন প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড়। তবে সেই কঠিন পরিস্থিতির আগেই মধ্যবিত্তের মুখে হাসি ফোটাতে হাজির টাটার নতুন স্মার্ট ইনভার্টার এসি (Tata Smart Inverter AC 2026)। ২০২৬ সালের এই অত্যাধুনিক মডেলে থাকছে সাশ্রয়ী দাম। দুর্দান্ত সব ফিচার। এবারের গরমে মিলতে চলেছে বিরাট স্বস্তি। এক নজরে দেখে নিন এই এসির খুঁটিনাটি।
তীব্র দহন থেকে বাঁচতে বড় ভরসা হতে চলেছে টাটার ১.৫ টনের এই এসি। মূলত মাঝারি ও বড় ঘরের কথা মাথায় রেখেই এটি বাজারে আনা হয়েছে। ১২০ থেকে ১৮০ স্কোয়্যার ফুট ঘর নিমেষে ঠান্ডা হবে।
প্রিমিয়াম ফিচারের এই এসির দাম রাখা হয়েছে মাত্র ২২,০০০ টাকা। সস্তার বাজারে এমন শক্তিশালী ইনভার্টার এসি কার্যত অমিল। বাজেটের কথা ভেবে যারা চিন্তিত ছিলেন, তাঁদের জন্য এবার বিশাল সুযোগ। বাজারচলতি বিভিন্ন ব্র্যান্ডের বিকল্প হতে চলেছে এই নয়া মডেল।
এতে রয়েছে স্মার্ট ইনভার্টার প্রযুক্তি। যা ঘরের তাপমাত্রার সঙ্গে তাল মিলিয়ে কম্প্রেসারের গতি নিয়ন্ত্রণ করবে। ফলে ঘরের তাপমাত্রা থাকবে আরামদায়ক। তেমনই বিদ্যুতের খরচও অনেকটা কমবে। বাড়তি বিলের চিন্তা আর নেই।
টাটা ইনভার্টার এসিতে ব্যবহার করা হয়েছে উন্নতমানের কপার কন্ডেন্সার। এটি দ্রুত তাপ শোষণের পাশাপাশি মরচে পড়া রোধ করে। অ্যালুমিনিয়াম কন্ডেন্সারের তুলনায় কপার কন্ডেন্সার অনেক বেশি কার্যকর এবং টেকসই হয়।
গ্রাহকদের নিশ্চিন্ত রাখতে কম্প্রেসারের উপর মিলছে ১০ বছরের দীর্ঘ ওয়ারেন্টি। যন্ত্রাংশের উপর থাকছে ১ থেকে ৩ বছরের সুরক্ষা। দীর্ঘমেয়াদী এই গ্যারান্টি টাটার প্রতি মানুষের বিশ্বাস আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে।
এতে রয়েছে টার্বো কুলিং এবং স্লিপ মোডের মতো আধুনিক সুবিধা। ডিজিটাল রিমোটের মাধ্যমে সহজেই নিয়ন্ত্রণ করা যাবে ফ্যানের গতি। অটো-রিস্টার্ট ফিচারের ফলে বিদ্যুৎ চলে গিয়ে আবার এলে আগের সেটিংসেই এসি চলবে।
দিনে ৬-৮ ঘণ্টা চালালে মাসে প্রায় ১৮০-২৮০ ইউনিট বিদ্যুৎ খরচ হতে পারে। প্রতি মাসে গড়ে ১৪০০ থেকে ২৮০০ টাকার মধ্যে থাকবে ইলেকট্রিক বিল। অর্থাৎ, পকেটে খুব বেশি টান না দিয়েই মিলবে হিমশীতল হাওয়া।
Published By: Buddhadeb HalderPosted: 07:54 PM Feb 26, 2026Updated: 07:54 PM Feb 26, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
