Advertisement
মনভোলানো কাশ্মীরের টিউলিপ গার্ডেন, পর্যটকদের কোলাহলে ভূস্বর্গ জমজমাট
এ বছর সবচেয়ে বেশি সংখ্যক পর্যটক পা রেখেছেন এই টিউলিপ গার্ডেনে।
চোখের সামনে তুষারমোড়া পাহাড়। আর পায়ের কাছে লাল, হলুদ, সাদা, গোলাপি রঙের টিউলিপ ফুল। সত্যিই কাশ্মীর ভূস্বর্গ। যে দিকেই চোখ মেলে তাকাবেন,সেদিকই ছবির মতো সুন্দর। ছবি- মাসুদ আহমেদ।
গত ২৩ মার্চ থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে কাশ্মীরের টিউলিপ গার্ডেন। খবর অনুযায়ী, এই গার্ডেন খোলার প্রথম দিন থেকে গত রবিবার পর্যন্ত মোট ২ লাখ ৫৬ হাজার পর্যটক এসেছেন এই টিউলিপের বাগানে। ছবি- মাসুদ আহমেদ।
২০০৭ সালে তৈরি হয় এই টিউলিপ গার্ডেন। খবর অনুযায়ী, এ বছর সবচেয়ে বেশি পর্যটক এসেছেন এই বাগানে। যা রেকর্ড। ছবি- মাসুদ আহমেদ।
হিন্দি সিনেমার পর্দায় বহুবার দেখা গিয়েছে এই টিউলিপ গার্ডেন। তবে চোখের সামনে দেখা একেবারেই অন্য এক অনুভূতি। তাই তো পর্যটকরা মেতে উঠলেন ছবি তুলতে। ছবি- মাসুদ আহমেদ।
Published By: Akash MisraPosted: 09:12 PM Apr 07, 2022Updated: 09:19 PM Apr 07, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
