Advertisement
স্কুল থেকে বাড়ি অবধি মেয়ের পিছু নেয় অপরিচিত ব্যক্তি! কী করেন আতঙ্কিত প্রিয়াঙ্কা?
ঠিক কী কি ঘটেছিল মালতীর সঙ্গে? সম্প্রতি এক পডকাস্ট শোয়ে এসে প্রিয়াঙ্কা এই ঘটনা নিয়ে মুখ খোলেন।
বলিউড ও হলিউডের সফল অভিনেত্রী। তিনি আর কেউ নন, বলি নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয় জীবনে তিনি ঠিক যতটা সফ ও দায়িত্বশীল মা হিসেবেও ঠিক ততটা। তাই মার্কিন মুলুকে থেকেও মেয়েকে এদেশের সংস্কৃতির সঙ্গে পরিচয় করান তিনি। মেয়েকে আগলে রাখেন প্রতি মুহূর্তে আর বাকি পাঁচজন মায়ের মতো। মেয়ে মালতীর পিছু নিয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি, শঙ্কিত প্রিয়াঙ্কা তৎক্ষণাৎ মেয়ের সুরক্ষার্থে নেন বড় পদক্ষেপ।
এমনকী নেটপাড়ায় মেয়ের ছবি পোস্ট করলে তাতে ইমোজি লাগিয়ে পোস্ট করেন প্রিয়াঙ্কা। এমনকী মেয়েকে আমজনতার নজর এড়িয়ে রাখাই পছন্দ করেন তিনি। মালতীর সুরক্ষার্থে তার গোপনীয়তা বজায় রাখার ক্ষেত্রে বিশেষভাবে সচেতন নায়িকা। ঠিক কী কি ঘটেছিল মালতীর সঙ্গে?
সম্প্রতি এক পডকাস্ট শোয়ে এসে প্রিয়াঙ্কা এই ঘটনা নিয়ে মুখ খোলেন। নায়িকা খোলাখুলি বলেন, "নিক ও আমি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওর পরিচয় গোপন রাখা। ছবি পোস্ট করার সময় বিশেষভাবে সচেতন হওয়া ও তাকে জনসমক্ষে আনার ক্ষেত্রে আমরা বেশ কিছু নিয়মাবলী মেনে চলি। কারণ এত মানুষের ভালোবাসা ও পাচ্ছে দেখে ভালো লাগলেও ওর সুরক্ষার সঙ্গে আমরা কখনওই আপস করতে পারি না।"
একইসঙ্গে প্রিয়াঙ্কা আরও বলেন, "আমরা মালতির সুরক্ষার বিষয়ে আরও বেশি সচেতন হই যখন আমরা দেখি এক অচেনা ব্যক্তি ওর পিছু নিয়েছে। এখানেই শেষ নয় মালতীর ছবি ও ভিডিও তিনি ক্যামেরাবন্দি করেন। এরপর থেকেই ওর সুরক্ষার দিকে আমরা বিশেষ নজর দিই। মানুষের ভালোবাসা ও পাক এমনটা তো অবশ্যই চাই কিন্তু তার আগে যেটা জরুরী সুরক্ষা।"
মেয়ে যাতে জীবনের শুরু থেকেই স্বাবলম্বী হয় সেই পাঠ প্রায় দিতে শুরু করেছেন জোনাস দম্পতি। নিজের সিদ্ধান্ত, নিজের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিতে শেখানোর মতো বিষয় মালতীকে এখনই শেখান নিক ও প্রিয়াঙ্কা। আর তাই নিজেরা ক্যামেরার সামনে এলেও মেয়ে কী চায় তা মাথায় রেখেই প্রচারের আলো থেকে এক্রত্তিকে দূরে রাখতে চেয়েছেন নায়িকা।
এই ঘটনার পর স্বাভাবিকভাবেই অত্যন্ত দুশ্চিন্তায় পড়ে যান নিক ও প্রিয়াঙ্কা। মেয়ের ভবিষ্যতের কথা ভেবেই তাকে লোকচক্ষুর অন্তরালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন দম্পতি। বাড়িতে নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তও নেন তিনি।
২০১৮ সালে চারহাত এক হয়েছিল প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন পপ তারকা নিক জোনাসের। ২০২২ সালে তাঁদের কোল আলো করে আসে কন্যা সন্তান মালতী।
উল্লেখ্য, মেয়ের জন্মের এক বছর পর তাকে প্রকাশ্যে আনেন প্রিয়াঙ্কা ও নিক। মেয়ে মালতী তারকা দম্পতির কাছে 'মিরাক্যাল বেবি'। জন্মের পর মালতীর প্রাণ সংশয় হয়েছিল। উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন নিক ও প্রিয়াঙ্কা। যদিও চিকিৎসকেরা আগেই জানিয়েছিলেন যে মাত্র ২৭ সপ্তাহেই জন্ম হবে মালতীর। উল্লেখ্য, সারোগেসির মাধ্যমে মা হয়েছিলেন প্রিয়াঙ্কা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আনন্দের বদলে তাঁকে গ্রাস করেছিল কষ্ট।
কোন পরিস্থিতিতে তিনি সারোগেসির সাহায্য নিতে বাধ্য হন প্রিয়াঙ্কা? নায়িকা জানিয়েছিলেন, তাঁর অনেক রকমের শারীরিক সমস্যা ছিল। মা হওয়ার জন্য সারোগেসি আবশ্যিক হয়ে দাঁড়িয়েছিল তাঁর ক্ষেত্রে। তিনি ভাগ্যবতী যে, তাঁর ক্ষমতা আছে এমন সিদ্ধান্ত নেওয়ার। যিনি এ প্রক্রিয়ায় সাহায্য করেছেন তাঁর কাছে নায়িকা কৃতজ্ঞতা স্বীকার করেছিলেন।
জন্মের সময় মালতীর ওজন ছিল মাত্র ৭৬৬ গ্রাম। এনসিইউতে রাখা হয়েছিল জন্মের পর মালতীকে। অদ্ভুত ভাবে জন্মের সময় মালতীর গায়ের রঙ হয়েছিল বেগুনি। একজন প্রাপ্তবয়স্ক মানুষের আঙুলের থেকেও মালতীর মুখ ছোট ছিল। কী হবে, আদৌ কি বাঁচবে একরত্তি? এই দুশ্চিন্তায় কেটেছিল নিক ও প্রিয়াঙ্কার তিনটে মাস। এরপর একদিন বিপদের ঘনঘটা কাটে। নতুন জীবন ফিরে পায় প্রিয়াঙ্কা ও নিকের মেয়ে মালতী মেরি চোপড়া জোনাস। ছবি: সোশাল মিডিয়া।
Published By: Arani BhattacharyaPosted: 06:05 PM Mar 11, 2026Updated: 01:34 PM Mar 12, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
