Advertisement
দাম্পত্যের পাঁচমাসের মাথায় ফের বিয়ে! দেবমাল্যর সঙ্গে ছবি পোস্ট করে কী জানালেন মধুমিতা?
'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকের সহ অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়ের সঙ্গে বাগদান সেরেছেন সৌরভ চক্রবর্তী। কাকতালীয়ভাবে এরপরই দেবমাল্যর সঙ্গে বিয়েতে আইনি স্বীকৃতি দিলেন প্রাক্তন স্ত্রী।
গত ২৪ জানুয়ারি বাল্যবন্ধু দেবমাল্যর সঙ্গে লজীবনের নতুন অধ্যায় শুরু করেছেন মধুমিতা সরকার। সুখী গৃহকোণের নানান রঙিন মুহূর্ত প্রয়াই সমাজমাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। বিয়ের পাঁচমাসের মাথায় ফের বিয়ে! সোশাল মিডিযায় সেই ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী। ব্যাপারটা কী? জল্পনা জিইয়ে না রেখে জেনে নেওয়া যাক সত্যিটা কী।
পরিবার ও ঘনিষ্ঠমহলের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়েছিলেন মধুমিতা। সামাজিক বিয়ের চারমাসের মাথায় আচমকা কী হল? আসলে এবার দেবমাল্যর সঙ্গে আইনি বিয়ে সারলেন মধুমিতা সরকার। প্রিয়জনদের উপস্থিতিতে জীবনের আরও এক সুন্দর মুহূর্ত উদযাপন করলেন অভিনেত্রী। আজকাল অনেকেই সামাজিক বিয়ের পর রেজেস্ট্রি ম্যারেজ করেন। মধুমিতা দেবমাল্যও সেই পথে হেঁটেছেন তা বললে অত্যুক্তি হবে না।
সালোয়ার কামিজে নজর কেড়েছেন মধুমিতা সরকার। পাশে শার্ট প্যান্টে দেবমাল্য। দম্পতিকে ঘিরে রয়েছেন পরিবারের সদস্যরা। সমাজমাধ্যমে পারিবারিক ছবি পোস্ট করে মধুমিতা লিখেছেন, 'আজ থেকে আমি আইনতভাবে তোমার স্ত্রী হলাম।' সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, আজকাল প্রত্যেকেই সুখের মুহূর্ত সোশাল মিডিয়ায় ভাগ করে নেন। মধুমিতাও সেই একই দলের সদস্য তা বলাই বাহুল্য।
দেবমাল্য ও মধুমিতার জীবনের এই শুভক্ষণের সঙ্গী তাঁদের পোষ্য। দুজনেই পশুপ্রেমী, সে কথা বলার অপেক্ষাই রাখে না। জীবনের বিশেষ মুহূর্তে সে থাকবে না তা কখনও হয় নাকি! সেই জন্যই তো আদুরে পোষ্যকে সঙ্গে নিয়েই বিয়ের রেজেস্ট্রি সারলেন দম্পতি। পরিবার পরিজন থেকে পোষ্য প্রত্যেককে সঙ্গে নিয়ে নিজেদের সম্পর্ককে আইনি সিলমোহর দিলেন দু’জনে।
২৩ জানুয়ারি, শুক্রবার, বসন্ত পঞ্চমীর রাতেই শৈশবের বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে ছাঁদনাতলায় পৌঁছেছিলেন মধুমিতা সরকার। সেই সময় 'ভোলে বাবা পার করেগা'র শুটিং করছিলেন। কাজের ফাঁকেই বিয়ের শপিং-সহ যাবতীয় কাজ সামলেছেন অভিনেত্রী। গোধূলি লগ্নে অগ্নিসাক্ষী রেখে দেবমাল্যর সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়ছিলেন মধুমিতা। দেখতে দেখতে দাম্পত্যের পাঁচমাস কাটিয়ে ফেলে আইনি বিয়েও সেরে ফেললেন। ছবি পোস্ট করতেই ভালোবাসা শুভেচ্ছায় ভেসেছেন দম্পতি।
দেবমাল্যর প্রথম বিয়ে হলেও ছোট পর্দার পাখির এটা দ্বিতীয় বিয়ে। এর আগে মধুমিতা বিয়ে করেছিলেন অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীকে। সেই দাম্পত্য মোটেই সুখের হয়নি। কয়েক বছরের মধ্যেই তাসের ঘরের মতো ভেঙে যায় সংসার। বর্তমানে 'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকের সহ অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়ের সঙ্গে বাগদান সেরেছেন সৌরভ। কাকতালীয়ভাবে এরপরই দেবমাল্যর সঙ্গে বিয়েতে আইনি স্বীকৃতি দিলেন প্রাক্তন স্ত্রী।
Published By: Kasturi KunduPosted: 04:59 PM Jun 05, 2026Updated: 04:59 PM Jun 05, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
