Advertisement
হাবড়ার সভায় খুদেকে আদর মমতার, CAA কী? স্পষ্ট করতে দেখালেন নিজের লেখা বই
এদিনের সভায় ছিলেন কাকলী ঘোষ দস্তিদার, অদিতি মুন্সি-সহ অন্যন্যরা।
সোমবারই দেশজুড়ে লাগু হয়েছে সিএএ। এই পরিস্থিতিতে উত্তর ২৪ পরগনার হাবড়ায় প্রশাসনিক সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন একাধিক সরকারি প্রকল্পের সুবিধা আমজনতার হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। কথা বলেন তাঁদের সঙ্গে। শোনেন সুবিধা-অসুবিধার কথা।
অন্যান্য দিনের মতোই এদিনও চেনা মেজাজে ধরা দিলেন মমতা। খুদেকে কোলে নিয়ে আদরে ভরিয়ে দিলেন তিনি। দিলেন উপহার।
সভা থেকে সিএএ-এর বিরোধিতায় সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করেন, কেন্দ্র মানুষের নাগরিকত্ব ছিনিয়ে নিতে চাইছে। ভোটের আগে সিএএ-কে গুটি হিসেবে ব্যবহার করছে।
Published By: Tiyasha SarkarPosted: 07:56 PM Mar 12, 2024Updated: 07:56 PM Mar 12, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
