Advertisement
শুরু ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, দেখে নিন উদ্বোধনী অনুষ্ঠানের রঙিন ঝলক
চলচ্চিত্র উৎসব চলবে ১ মে পর্যন্ত।
সোমবার থেকে শুরু হল ২৭ তম কলকাতা চলচ্চিত্র উৎসব (Kolkata Film Festival)। এদিন নজরুল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা হল এই উৎসবের। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহা। হাজির ছিল প্রায় গোটা টলিউড। ছবি: পিন্টু প্রধান
সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষপূর্তি উপলক্ষে গান ও নাচের মধ্যে দিয়ে বিশেষ সম্মান জানানো হয় তাঁকে। মঞ্চে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও সায়নী ঘোষ। ছবি: পিন্টু প্রধান
২৭ তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সন্দীপ রায় ও দেব। ছবি- পিন্টু প্রধান
সোমবারের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিল প্রায় গোটা টলিপাড়া। মঞ্চে দেখা গেল শুভশ্রী, নুসরত. মিমি, পাওলি দাম, সায়ন্তিকা, মমতা শংকর, ইন্দ্রাণী হালদার, কোয়েল মল্লিকদের মতো অভিনেত্রীদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবিও তুললেন সবাই। ছবি- পিন্টু প্রধান
চলচ্চিত্র উৎসব চলবে ১ মে পর্যন্ত। উৎসবে, থাকবে মোট ২০০টি শো। নন্দনের তিনটি, নজরুল তীর্থের দু’টি প্রেক্ষাগৃহ ছাড়াও রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, চলচ্চিত্র শতবর্ষ ভবন ও ওকাকুরা ভবনে শো দেখানো হবে। ছবি- শুভ্ররূপ বন্দ্য়োপাধ্য়ায়
Published By: Akash MisraPosted: 09:21 PM Apr 25, 2022Updated: 09:42 PM Apr 25, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
