Advertisement
বিয়ের ১০ বছর পেরিয়েও দাম্পত্য অটুট শাহিদ-মীরার, সুখী গৃহকোণের চাবি কার হাতে?
শাহিদ-মীরার সুখী দাম্পত্যের ফর্মুলা কী?
নিজেদের বিয়ের গল্প এক রিয়ালিটি শোয়ে এসে ভাগ করে নিতে গিয়ে দু'জনেই তাঁরা জানিয়েছিলেন যে প্রথমবার দেখাশোনা হয়ার পর তাঁরা বেশ কিছুটা সময় নিয়েছিলেন বিয়ের সিদ্ধান্তে আসতে।
অবশেষে বিয়ের পিঁড়িতে বসেন শাহিদ ও মীরা। দিল্লিতে ঘনিষ্ঠজনেদের উপস্থিতিতে চারহাত এক হয় তাঁদের। বিয়ের কিছু বছর পর কোল আলো করে এসেছে দুই সন্তান মিশা ও জৈন। যদিও সন্তানদের লাইমলাইট থেকে দূরেই রাখেন তাঁরা।
তাঁদের একসঙ্গে ছবিগুলি দেখলেই বোঝা যায় তাঁদের দাম্পত্যজীবন ঠিক কতটা সুখের। এমনকি শাহিদকে বিয়ে করার পরই গ্ল্যামার ওয়ার্ল্ডে অভিষেক ঘটেছে মীরার।
স্বামী শাহিদ কাপুরের পাশাপাশি পাপারাজ্জিদের নজর নিজের দিকে টেনে নিতেও মীরা পারদর্শী। যদিও তা নিজের কাজের মাধ্যমেই করেছেন তিনি বরাবর।
মাঝেমাঝেই তাঁদের দু'জনের ছবি সোশাল মিডিয়ায় নেটিজেনদের প্রশংসা পায়। শাহিদের পাশাপাশি মীরাও বিভিন্ন ফটোশুটে রীতিমতো নজর কাড়েন।
Published By: Arani BhattacharyaPosted: 04:40 PM Jul 08, 2025Updated: 04:40 PM Jul 08, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
