Advertisement
লক্ষাধিক মানুষের জমায়েত, সন্ধে নামতেই সাগরে ডুব পুণ্যার্থীদের, ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়েছে গঙ্গাসাগর
দেখুন পুণ্যস্নানের ছবি।
পুন্যতিথিতে গঙ্গাসাগরে লক্ষাধিক মানুষের ভিড়। পুণ্য লাভের আশায় দেশ-বিদেশ থেকে সাগরে জড়ো হয়েছে বহু মানুষ। ছবি: শুভাশিস রায়।
মহামারীর কারণে পরপর দু'বছর এই দৃশ্য ছিল অধরা। ফলে এবার ভিড় যে হবেই তা বুঝতে পারছিল প্রশাসনের আধিকারিকরা। তাই নিরাপত্তায় কোনও খামতি রাখতে চায় না প্রশাসন। ছবি: শুভাশিস রায়।
শুধু ভারত নয়, নেপাল থেকেও বহু মানুষ এসেছেন এবারের গঙ্গাসাগর মেলাতে। বিদেশি পর্যটকদের জোয়ার গঙ্গাসাগর মেলায়। ছবি: শুভাশিস রায়।
আসমুদ্র হিমাচল এখন মিলেছে গঙ্গাসাগরের সমুদ্রতটে। মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, ৩৯ লক্ষ মানুষ এবার গঙ্গা সাগর মেলায় এসেছেন। ছবি: শুভাশিস রায়।
মকর সংক্রান্তিতে পুণ্যস্নানের মাহেন্দ্রক্ষণ শুরু হতেই সমুদ্রে ডুব কয়েক হাজার পুণ্যার্থীদর। ছবি: শুভাশিস রায়।
স্নানের মাহেন্দ্রক্ষণ চলবে রবিবার সন্ধে ৬.৫৩ মিনিট পর্যন্ত। ফলে ২৪ ঘন্টা সময় ধরে চলবে এই পুণ্যস্নান। ছবি: শুভাশিস রায়।
ইতিমধ্যেই ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গঙ্গাসাগর মেলাপ্রাঙ্গণ থেকে শুরু করে সমুদ্র সৈকত।
Published By: Paramita PaulPosted: 08:47 PM Jan 14, 2023Updated: 08:52 PM Jan 14, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
