Advertisement
হাকিমি নন, এই মরক্কান তারকার প্রেমে হাবুডুবু নোরা! দাম্পত্যে ধরিয়েছেন চিড়? অভিনেত্রী বললেন...
মরক্কোর ফুটবলারের জীবন নাকি দাম্পত্য অশান্তিতে প্রায় তছনছ।
নোরা নিজে মরক্কান বংশোদ্ভূত। তবে তাঁর জন্ম এবং বড় হওয়া কানাডায়। তিনি বলিউডে পা রেখেছিলেন ‘বিগ বস’ রিয়ালিটি শোয়ের মাধ্যমে। এরপর নিজের বোল্ড ও গ্ল্যামারাস লুকে আগুন ধরিয়েছিলেন। ‘সত্যমেব জয়তে’, ‘স্ট্রিট ডান্সার থ্রিডি’, ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর মতো সিনেমায় আইটেম গানে নেচে দর্শকের মন জয় করে নেন তিনি। বারবার নোরার লাস্যময়ী রূপে ঘায়েল হয়েছেন নেটিজেনরা। এবার তাঁর প্রেমের গুঞ্জনে মশগুল নেটপাড়া।
মডেল-নায়িকা নিজে চেয়েছিলেন ফুটবলার হতে। কিন্তু শৈশবের সেই স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। নোরার ফুটবলপ্রেম নতুন কিছু নয়। এবারের বিশ্বকাপে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন নোরা। ফিফার মিউজিক ভিডিওয় উষ্ণতা ছড়িয়েছেন। পরে উদ্বোধনী অনুষ্ঠানেও মঞ্চে আগুন ধরিয়ে দেন নোরা। ‘সির সির’ গানে ঝড় তোলেন।
সেই নোরাই নাকি এবার ফুটবল তারকার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। শোনা যাচ্ছে, হাকিমি নন। মরক্কোর ফুটবলার ইয়াসিন বোনো নাকি নোরার মন দখল করে নিয়েছেন। আসলে সম্প্রতি নোরা এবং বোনোকে একসঙ্গে দেখা গিয়েছে বেশ কয়েকবার। আর তা দেখেই দুয়ে দুয়ে চার করছেন কেউ কেউ। যদিও সেই সময় প্রেমের গুঞ্জন নিয়ে নোরা কিংবা বোনো - মুখ খোলেননি কেউ।
এর আগে শোনা গিয়েছিল, বছরখানেক ধরে নাকি নোরা এবং মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমি প্রেম করছেন। ইতিউতি নাকি ঘোরাফেরা করতেও দেখা গিয়েছে তাঁদের। তবে এবার শোনা যাচ্ছে হাকিমির সঙ্গে প্রেমের গুঞ্জন ভিত্তিহীন। সে সময়ও অবশ্য দু'জনের কেউ এই বিষয়ে মুখ খোলেননি।
এবার ইয়াসিন বোনোকে নিয়ে তুঙ্গে চর্চা। দিনকয়েক আগে 'দ্য ক্রিস ফেড শো'-তে অতিথি হিসাবে হাজির হন নোরা। সেখানেই সঞ্চালক নোরার জীবনের নয়া পুরুষের জল্পনা নিয়ে কথা বলতে শুরু করেন। মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনোর নামও উল্লেখ করেন। সত্যি কি প্রেমে পড়েছেন নায়িকা, সে প্রশ্ন করেন তিনি।
প্রশ্ন শুনে হেসে ফেলেন অভিনেত্রী। বোনোর সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক বলেই দাবি করেন। নোরা জানান, মাঝে অবশ্য বেশ কয়েকদিন তাঁদের সম্পর্কে ছেদ পড়ে। তবে কয়েকমাস আগে থেকে আবার যোগাযোগ শুরু হয়। তিনি আরও বলেন, "ও আমার খুবই ভালো বন্ধু।" বোনোর প্রশংসাও করেন তিনি। বলেন, "ও অসাধারণ একজন মানুষ। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক।"
নোরা-বোনা দারুণ জুটি বলেই দাবি করেন অনুষ্ঠানের সঞ্চালক। মজা করে বলেন, তাঁদের দু'জনকে দারুণ মানাবে। সেকথা শুনে লজ্জা পেয়ে যান নোরা। লাজুক হাসি হাসেন। অভিনেত্রীর হাসির নাকি অন্য অর্থ রয়েছে বলে মনে করছেন কেউ কেউ।
নোরা ও বোনোর সম্পর্ক সত্যিই দানা বেঁধেছে কিনা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। আগামিদিনে জীবনের চড়াই উতরাইয়ে তাঁরা একে অপরের হাত ধরবেন কিনা, তার উত্তর দেবে ভবিষ্যৎ। তবে শোনা যাচ্ছে, বোনোর সংসারে নাকি ঝড় বইতে শুরু করেছে। মরক্কোর বেশ কয়েকটি সংবাদমাধ্যমে বোনোর বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যদিও এই বিষয়ে বোনো কিংবা তাঁর পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Published By: Sayani SenPosted: 02:19 PM Aug 05, 2026Updated: 03:03 PM Aug 05, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
