Advertisement
বাড়বে পুরুষাঙ্গের মাপ! অলিম্পিকে 'অ্যাসিড ইনজেকশন' নিচ্ছেন অ্যাথলিটরা, চমকে দেবে নেপথ্য কারণ
অলিম্পিকে নামার আগে পুরুষাঙ্গ বড় করে লাভটা কী?
এই মুহূর্তে মিলানে চলছে শীতকালীন অলিম্পিক। ৬ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ওই মেগা ইভেন্ট চলবে। মোট ৯২টি দেশ অংশ নিচ্ছে ওই মেগা ইভেন্টে। সব মিলিয়ে অংশ নিচ্ছেন ২৮৭১ জন অ্যাথলিট।
এমনিতে এবারের শীতকালীন অলিম্পিক বেশ চ্যালেঞ্জিং পরিস্থিতিতে হচ্ছে। ইভেন্ট চলাকালীন কোভিড ছড়ানোর আশঙ্কায় বেশ কিছু নিয়ম মানতে হচ্ছে অ্যাথলিটদের। করমর্দন করা নিষেধ। এমনকী মাস্ক পরেও খেলতে হচ্ছে বেশ কিছু ইভেন্ট।
এবারে বেশ কয়েকটি খেলা শীতকালীন অলিম্পিকে প্রথমবারের জন্য শুরু হচ্ছে। সেগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য স্কি মাউন্টেনিয়ারিং। সব মিলিয়ে ১৬টি আলাদা আলাদা ইভেন্টে ১১৬টি মেডেলের জন্য খেলছেন অ্যাথলিটরা।
এই উইন্টার অলিম্পিকে নামার আগে একটি চমকপ্রদ ব্যাপার ঘটিয়েছেন পুরুষ স্কি জাম্পাররা। তাঁরা নাকি অলিম্পিকে নামার আগে নিজেদের পুরুষাঙ্গের মাপ বাড়িয়ে নিতে বিশেষ ইনজেকশন নিয়েছেন। সেটা নাকি আবার মাঠের পারফরম্যান্স বাড়িয়ে দিতে পারে।
কী আছে সেই ইনজেকশনে? জানা গিয়েছে, অলিম্পিকে নামার এক মাস আগে হ্যালুরোনিক অ্যাসিড নামের এক বিশেষ অ্যাসিড ইনজেকশন নিচ্ছেন অ্যাথলিটরা। সরাসরি পুরুষাঙ্গে ওই ইনজেকশন করা হয়।
চিকিৎসকরা বলছেন, এই হ্যালুরোনিক অ্যাসিড চমকপ্রদ একটি রাসায়নিক। এই রাসায়নিক সাময়িকভাবে পুরুষাঙ্গের পরিধি এক থেকে দুই সেন্টিমিটার পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। তাতে সাধারণের তুলনায় সামান্য বেশি মোটা মনে হবে পুরুষাঙ্গকে।
জার্মান সংবাদমাধ্যম ব্লিডের দাবি অনুযায়ী অলিম্পিক শুরুর মাসখানেক আগে ওই বিশেষ ইনজেকশন নেওয়া শুরু করেন স্কি জাম্পাররা। অধিকাংশ স্কি জাম্পারই নাকি ওই বিশেষ ইনজেকশন গ্রহণ করেন। সবার একটাই উদ্দেশ্য, পুরুষাঙ্গ বড় করা।
কিন্তু কেন? অলিম্পিকে নামার আগে পুরুষাঙ্গ বড় করে লাভটা কী? এর পিছনেও রয়েছে বিজ্ঞান। বলা হচ্ছে, পুরুষাঙ্গের মাপ যদি ১-২ সেন্টিমিটারও বেড়ে যায় তাহলেও নাকি আকাশে উড়তে সুবিধা হবে স্কি জাম্পারদের।
এ নিয়ে ক্রীড়া গবেষকরা বলছেন, স্কি জাম্পিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় প্যান্টের মাপ। পুরুষাঙ্গের পরিধি বেশি হলে বাধ্য হয়ে অলিম্পিক কমিটি বড় ঢিলেঢালা প্যান্ট পরার অনুমতি দেবে অ্যাথলিটদের। আর প্যান্ট যত ঢিলেঢালা হবে শূন্য ভেসে থাকতে তত বেশি সুবিধা হবে। সামান্য ১-২ সেন্টিমিটার পুরুষাঙ্গের পরিধি বাড়লেও স্কি জাম্পাররা স্বাভাবিকের তুলনায় ৫ শতাংশ পর্যন্ত বেশি সময় শূন্যে ভেসে থাকতে পারবেন। যা পদকের কাছে পৌঁছে দিতে পারে তাঁদের।
এটা কি বৈধ? নাকি ঘুরপথে পুরুষাঙ্গের মাপ বাড়াচ্ছেন অ্যাথলিটরা? অলিম্পিক কমিটি বলছে, এমনিতে বহু ওষুধই অলিম্পিকে নিষিদ্ধ। কিন্তু হ্যালুরোনিক অ্যাসিডে কোনও নিষেধাজ্ঞা নেই। আসলে এভাবে যে কেউ এটাকে পারফরম্যান্স বাড়াতে পারে। সেটা সম্ভবত ভাবতেই পারেনি আইওসি।
এখন প্রশ্ন হল, এই যে অ্যাসিড ব্যবহার করে খেলার মাঠে কামাল দেখাচ্ছেন অ্যাথলিটরা, সেটাতে কি খাটেও কামাল দেখানো সম্ভব? মানে এই হ্যালুরোনিক অ্যাসিড ব্যবহার করে পুরুষাঙ্গের মাপ বাড়লে কি বিছানাতেও অতিরিক্ত তৃপ্তি পাওয়া যায়। চিকিৎসকরা বলছেন, হ্যাঁ সেটা সম্ভব। অনেক সময় কিছু কিছু যৌন সমস্যা মেটাতে এটার ব্যবহারও হয়। তবে সেটার শর্ত আছে।
Published By: Subhajit MandalPosted: 08:25 PM Feb 07, 2026Updated: 08:25 PM Feb 07, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
