Advertisement
টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতালেন নোরা, আর কী হল জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে?
চমকে দেওয়ার মতো আতশবাজি প্রদর্শনের মাধ্যমে শেষ হয় উদ্বোধনী অনুষ্ঠান।
ঢাকে কাঠি পড়ল টি-টোয়েন্টি বিশ্বকাপের। আর সেই উপলক্ষে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান দেখা গেল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ছবি পিটিআই।
কুড়ি দলীয় কাপযুদ্ধে ৫৫ ম্যাচের লড়াইয়ে টিম ইন্ডিয়ার খেলা দেখতে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন অসংখ্য দর্শক। তাঁদের বাড়তি পাওনা ছিল তারকাখচিত উদ্বোধনী অনুষ্ঠান। ছবি এপি।
সেখানে মঞ্চ কাঁপালেন বলি অভিনেত্রী এবং নৃত্যশিল্পী নোরা ফতেহি। এর আগেও অবশ্য বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করেছেন তিনি। ছবি পিটিআই।
২০২২ সালে ফিফা বিশ্বকাপের ফ্যান ফেস্টিভ্যালে দেখা গিয়েছিল নোরাকে। ওই বিশ্বকাপের অ্যান্থেম 'লাইট দ্য স্কাই' গানে হিন্দি অংশটি গেয়েছিলেন নোরা। পারফর্মও করেছিলেন ওই গানে। ছবি পিটিআই।
নোরার সঙ্গে ছিলেন গায়ক বাদশা। এছাড়া বিখ্যাত যন্ত্রবাদক শিবমণিও ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। তাঁদের সুরঝঙ্কারে পা মেলালেন স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা। ছবি পিটিআই।
সেতার বাদক ঋষভ রিখিরাম শর্মাও ছিলেন। ভারত-আমেরিকা ম্যাচের আগেই এই অনুষ্ঠানটি হয়। শিল্পীদের সঙ্গে ছিলেন তাঁদের গোটা টিমও। অনুষ্ঠানে পরিবেশিত হয় ভারতীয় মার্গ সংগীত ও পপ সংগীতের মেলবন্ধন। সেতার বাদক ঋষভ রিখিরাম শর্মাও ছিলেন। ভারত-আমেরিকা ম্যাচের আগেই এই অনুষ্ঠানটি হয়। শিল্পীদের সঙ্গে ছিলেন তাঁদের গোটা টিমও। অনুষ্ঠানে পরিবেশিত হয় ভারতীয় মার্গ সংগীত ও পপ সংগীতের মেলবন্ধন। ছবি পিটিআই।
শনিবার অবশ্য বিশ্বকাপের প্রথম ম্যাচ অবশ্য শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছে। কলম্বোয় সে ম্যাচে লজ্জার হাত থেকে কোনও ক্রমে রেহাই পেয়েছে পাকিস্তান। নেদারল্যান্ডসকে হারাতে তাদের কালঘাম ছুটেছে। এরপর ইডেনে প্রত্যাশামতোই স্কটল্যান্ডকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আর সন্ধ্যায় আমেরিকার মুখোমুখি হল ভারত। ছবি পিটিআই।
সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও শনিবারের ওয়াংখেড়েতে উন্মোচিত হল টি-২০ বিশ্বকাপের অফিশিয়াল থিম সং 'ফিল দ্য থ্রিল'। বিখ্যাত সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরের কথায় এবং সুরে গানটি রচিত হয়েছে। গানটি গাইলেন তিনি নিজেই। ছবি পিটিআই।
Published By: Prasenjit DuttaPosted: 08:13 PM Feb 07, 2026Updated: 08:13 PM Feb 07, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
