Advertisement
প্রথমবার যৌনতার পর শরীরে আসে একাধিক বদল! জেনে রাখুন চিকিৎসকের পরামর্শ
বিছানায় সঙ্গীর সঙ্গে কিছুটা একান্ত সময় কাটানোর আগে কয়েকটি কথা মাথায় রাখতেই হবে।
জীবনের যেকোনও প্রথম অনুভূতিই সুন্দর। তা সে প্রথম প্রেম হোক কিংবা শরীরী মিলন। আর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের শুরু মানেই শহরজুড়ে প্রেমের মরশুম। গোলাপ বিনিময় দিয়ে শুরু হয়ে গিয়েছে প্রেমের সপ্তাহ। এই কটাদিন মনের মানুষের সঙ্গে কিছুটা সুন্দর সময় কাটাতে চান অনেকেই।
চার দেওয়ালের মাঝে শরীরী খেলায় মেতে ওঠার ইচ্ছাও যে একেবারে হবে না, তা হলফ করে বলা যায় না। আর ইচ্ছা হলেই বা মন্দ কী! সহমত হলে দু'জনে শরীরী খেলায় মেতে উঠতেই পারেন।
তবে বিছানায় সঙ্গীর সঙ্গে কিছুটা একান্ত সময় কাটানোর আগে মনে রাখবেন, প্রথমবার যৌনতার পর বেশ কিছু শারীরিক পরিবর্তনও স্বাভাবিক। তাতে আঁতকে উঠবেন না। অযথা আতঙ্কিত হওয়ার পরিবর্তে শারীরিক বদলের দিকে খেয়াল রাখুন।
আমেরিকান কলেজ অফ অবস্ট্রেটিশিয়ানস অ্যান্ড গাইনোকলজিস্টের তরফে সম্প্রতি একটি সমীক্ষা করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, প্রথমবারের যৌন মিলনে চরম তৃপ্তির পরিবর্তে যন্ত্রণাই বেশি পান মহিলারা। ৭৫ শতাংশের যুগলের ক্ষেত্রেই তা হয়েছে। অবশ্য তা নিয়ে চিন্তাভাবনার কিছু নেই।
প্রথমবার যৌন মিলনে কেন যন্ত্রণাই বেশি পান মহিলারা? এর নেপথ্যে অবশ্য একাধিক কারণও রয়েছে। চিকিৎসকদের মতে, আবার গোপনাঙ্গ অতিরিক্ত শুষ্ক হলে প্রথমবার যৌনতার ফল হয় যন্ত্রণা। যৌনাঙ্গের শুষ্কতার মানসিক সম্পর্ক রয়েছে। কারণ, এখনও আমাদের সমাজে যৌনতা নিয়ে অনেক ছুঁৎমার্গ রয়েছে। তার ফলে প্রথমবার মিলনের সময় আতঙ্কের ফলে উদ্বেগ তৈরি হয়। তার ফলে এমন সমস্যা দেখা দেয়।
কানাডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রথমবার মিলিত হওয়া কমপক্ষে ০.৭-৯ শতাংশ মহিলার যৌনাঙ্গ থেকে রক্তপাত হয়। চিকিৎসকদের দাবি, বহু তরুণীর যোনিচ্ছদ বা সতীচ্ছদ প্রথমবার মিলনের পর হয়। তাঁদেরই মূলত রক্তপাত হয়। তবে তাতে ভয় পাওয়া কিছুই নেই। যৌন মিলনের কয়েকঘণ্টা কিংবা সর্বোচ্চ একদিনের মধ্যে রক্তপাত কমে যাওয়ার কথা। না হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
চারের মধ্যে তিনজন মহিলা প্রথমবারের যৌন মিলনের পর যৌনাঙ্গে জ্বালা অনুভব করেন। কারণ, প্রথমবার মিলনের সময় গোপনাঙ্গ পিচ্ছিল হতে বেশ কিছুটা সময় লেগে যায়। আর সেই সময় মিলনের লাগাতার চেষ্টার ফলে যৌনাঙ্গে জ্বালাপোড়া হয়। প্রস্রাব কিংবা হাঁটাচলার ফলে এই সমস্যা হয়। একদিনের মধ্যে তা ঠিক হয়ে যায়।
কেউ কেউ আবার যৌনাঙ্গে চুলকানি অনুভব করেন। প্রস্রাবে জীবাণু সংক্রমণ কিংবা ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের মতো সমস্যাও দেখা দেয়। চিকিৎসকদের মতে, এই সমস্যা থেকে বাঁচতে অবশ্যই যৌনতার সময় কন্ডোম ব্যবহার করা প্রয়োজন। নইলে শুধু জীবাণু সংক্রমণ নয়, অনিচ্ছাকৃত গর্ভধারণের মতো সমস্য়ার মুখোমুখিও হতে পারেন যুগল।
প্রথমবার শরীরী খেলার পর স্তনের মাপেও বদল আসতে পারে। শুধু তাই নয়, স্তনবৃন্তও আকারে অনেকটা বড় ও শক্ত হয়ে যেতে পারে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয় না। মাত্র কয়েক মিনিট পরেই ঠিক আগের রূপ ফিরে পায় নারী শরীর।
Published By: Sayani SenPosted: 02:59 PM Feb 07, 2026Updated: 02:59 PM Feb 07, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
