Advertisement
নতুন সংসদ ভবনে প্রবেশ প্রধানমন্ত্রীর
দেখে নিন ছবিতে ছবিতে।
গণেশ চতুর্থীর দিনে নতুন সংসদ ভবনে পা রাখার আগে নিজের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেন, নতুন সংসদ ভবনের নাম “পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া"। অন্যদিকে পুরনো সংসদ ভবনের নামকরণ হয়েছে “সংবিধান সদন”।
‘আমরা নতুন অধ্যায় শুরু করছি’, নতুন সংসদ ভবনের প্রথম ভাষণে দেশ এবং গোটা বিশ্বকে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গত ২৮ মে নতুন এই ভবনের উদ্বোধন করেছিলেন মোদি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সামগ্রী এনে তিলে তিলে গড়া হয়েছে গণতন্ত্রের এই পীঠস্থান।
২০২০ সালের ডিসেম্বর মাসে সেট্রাল ভিস্তা প্রকল্পের অধীনে নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 06:10 PM Sep 19, 2023Updated: 06:10 PM Sep 19, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
