Advertisement
৪৩ বছর পর কুয়েতে পা ভারতের প্রধানমন্ত্রীর, দেখে নিন মোদির সফরনামা
কুয়েতের গাল্ফ স্পিক লেবার ক্যাম্পে ভারতীয় শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজ মোদির।
আমির শেখের আমন্ত্রণে শনিবার দুদিনের কুয়েত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৯৮১ সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৪৩ বছর পর কুয়েত সফরে গেলেন ভারতের কোনও প্রধানমন্ত্রী।
কুয়েতের মাটিতে পা রাখার পর তাঁকে অভ্যর্থনা জানান কুয়েতের উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ, বিদেশমন্ত্রী আবদুল্লাহ আলি-সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা।
বিমানবন্দর থেকে বেরিয়ে কুয়েতে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর। মোদিকে অভ্যর্থনা জানাতে ভারতের নানা রাজ্যের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রবাসীদের তরফে। এই তালিকায় ছিল পুরুলিয়ার ছৌ নাচও।
মহাভারত ও রামায়ণের আরবি ভাষার অনুবাদক আবদুল্লা বারোন ও আরবি ভাষায় এই দুই গ্রন্থের প্রকাশক আবদুল লতিফ আলনেসেফের সঙ্গে সাক্ষাৎ নরেন্দ্র মোদির। প্রধানমন্ত্রীর বার্তা, এই ঘটনা দুই দেশের সাংস্কৃতিক সেতুবন্ধন।
১০১ বছর বয়সি প্রাক্তন আইএফএস আধিকারিক মঙ্গল সাঁই হান্দার সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর। ইরাক, কুয়েত, চিন, আর্জেন্তিনা, ব্রিটেন এবং কম্বোডিয়া দূতাবাসে কাজ করেছেন এই শতায়ু আধিকারিক।
Published By: Amit Kumar DasPosted: 10:23 PM Dec 21, 2024Updated: 10:23 PM Dec 21, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
