Advertisement
বিতর্কের মাঝেই প্রথা মেনে শান্তিনিকেতনে শুরু পৌষ উৎসব, দেখুন ছবি
গৌর প্রাঙ্গণে ভোর সাড়ে ৫ টায় হয় বৈতালিক।
বিতর্কের মাঝেই শান্তিনিকেতনে শুরু হল পৌষ উৎসব। প্রথা মেনে শুক্রবার সকালে বৈদিক মন্ত্র পাঠ, রবীন্দ্রসংগীতের মধ্য দিয়ে শান্তিনিকেতনের ছাতিমতলায় শুরু হল উৎসব।
গৌর প্রাঙ্গণে ভোর সাড়ে ৫ টায় বৈতালিক, শান্তিনিকেতন গৃহে সকাল ৬ টায় সানাই ও সকাল সাড়ে ৭টায় ছাতিমতলায় উপাসনার মধ্য দিয়ে ঘরোয়াভাবে পালিত হল পৌষ উৎসব।
এবছর পৌষমেলা হবে কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল টানাপোড়েন। ছাত্র আন্দোলনকে কারণ হিসেবে দেখিয়ে পৌষমেলা থেকে সরে দাঁড়ায় বিশ্বভারতী।
Published By: Tiyasha SarkarPosted: 11:15 AM Dec 23, 2022Updated: 11:15 AM Dec 23, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
