Advertisement
হাত থেকে ডিমশুদ্ধু ক্রেট পড়ে গিয়ে ঘরময় দুর্গন্ধ? মুশকিল আসান করুন এই ঘরোয়া টোটকায়
অস্কার ওয়াইল্ড বলেছিলেন, "An egg is always an adventure..."। কিন্তু অসাবধানে ডিমের ট্রে মেঝেতে আছাড় খেলে সেই অ্যাডভেঞ্চার নিমেষেই নরক গুলজার করে তোলে! দামি লিকুইড ক্লিনারও তখন অকেজো তান্ত্রিক। রসুইঘর নরককুণ্ড! কুছ পরোয়া নেহি। মাথা ঠান্ডা রেখে চটজলদি কিছু নিয়ম মানলেই এই বিশ্রি আঁশটে গন্ধ আর চটচটে ভাব থেকে মিলবে রেহাই। কীভাবে? জেনে নিন।
অস্কার ওয়াইল্ড বলেছিলেন, "An egg is always an adventure..."। কিন্তু অসাবধানে ডিমের ট্রে মেঝেতে আছাড় খেলে সেই অ্যাডভেঞ্চার নিমেষেই নরক গুলজার করে তোলে! দামি লিকুইড ক্লিনারও তখন অকেজো তান্ত্রিক। রসুইঘর নরককুণ্ড! কুছ পরোয়া নেহি। মাথা ঠান্ডা রেখে চটজলদি কিছু নিয়ম মানলেই এই বিশ্রি আঁশটে গন্ধ আর চটচটে ভাব থেকে মিলবে রেহাই। কীভাবে? জেনে নিন।
মেঝেতে ডিম পড়লে প্রথমেই জল দিয়ে মুছতে যাবেন না। এতে গন্ধ ও পিছল ভাব দুটোই দ্বিগুণ বেড়ে যাবে। ভাঙা ডিমের ওপর মুঠো মুঠো সাধারণ নুন ছড়িয়ে দিন। অন্তত ১৫ মিনিট অপেক্ষা করুন। নুন ডিমের তরল অংশকে দ্রুত জমিয়ে শক্ত করে ফেলবে। এরপর খবরের কাগজ দিয়ে সহজেই তা তুলে ডাস্টবিনে ফেলে দিন।
ডিম পরিষ্কারের পরেও যদি বাতাসে সেই আঁশটে গন্ধ থাকে, তবে মুশকিল আসান করবে কফি। ডিম পড়া জায়গায় কিছুটা কফির গুঁড়ো ছড়িয়ে রাখুন। কফি প্রাকৃতিকভাবেই গন্ধ শোষক হিসেবে দারুণ কাজ করে। ঘণ্টাখানেক পর জায়গাটা ঝেঁটিয়ে মুছে নিন। রান্নাঘর নিমেষেই ক্যাফের মতো সুবাসে ভরে উঠবে, ডিমের গন্ধ পালাবে নিমেষে।
ঘরোয়া পরিষ্কারের কাজে সাদা ভিনেগারের জুড়ি মেলা ভার। সমপরিমাণ জল ও সাদা ভিনেগার একটি বোতলে মিশিয়ে নিন। ডিমের অবশিষ্টাংশ তুলে ফেলার পর এই মিশ্রণ মেঝেতে স্প্রে করুন। ভিনেগারের অ্যাসিড ডিমের প্রোটিন কণা ভেঙে দেয়। ফলে জীবাণু মরার পাশাপাশি আঁশটে গন্ধও গোড়া থেকে নির্মূল হয়ে যায় দ্রুত।
রান্নাঘরের দুর্গন্ধ তাড়াতে বেকিং সোডা একাই একশো। নুন দিয়ে ডিমের অবশিষ্টাংশ তোলার পর, সেই জায়গায় ভালো করে বেকিং সোডা ছড়িয়ে দিন। এটি সরাসরি গন্ধ সৃষ্টিকারী উপাদানকে শুষে নেয়। আধ ঘণ্টা রেখে একটু জল দিয়ে জায়গাটা স্ক্রাব করে মুছে নিন। মেঝে আবার আগের মতো ঝকঝকে ও গন্ধহীন হয়ে উঠবে।
পাতিলেবুর সাইট্রিক অ্যাসিড ডিমের চটচটে ভাব এবং গন্ধ নিমেষে দূর করতে পারে। একটি গোটা পাতিলেবুর রস এক মগ জলে মিশিয়ে নিন। সেই জল দিয়ে আক্রান্ত মেঝেটি ভালো করে মুছে ফেলুন। লেবুর নিজস্ব সুবাসে রান্নাঘরের ভ্যাপসা গন্ধ কেটে যাবে। ঘর হয়ে উঠবে চনমনে।
Published By: Buddhadeb HalderPosted: 08:56 PM Jun 15, 2026Updated: 08:56 PM Jun 15, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
