Advertisement
অবিকল সুচিত্রা! মহানায়িকার আভিজাত্য নিয়ে ক্যামেরার সামনে রাইমা, দেখুন অ্যালবাম
মেকআপ শিল্পী প্রসেনজিৎ বিশ্বাসের ভাবনায় রাইমার এই সাজ।
মহানায়িকার উত্তরাধিকার কাঁধে নিয়ে চলা সহজ কাজ নয়। কিন্তু এই দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করে চলেছেন রাইমা সেন।
এবারে দিদিমার সাজেই ক্যামেরার সামনে এলেন অভিনেত্রী। তাতেই চমকে দিলেন। অবিকল যেন সুচিত্রা সেন, রাইমার ছবি দেখে এমনটাই বলছেন অনুরাগীরা।
মেকআপ শিল্পী প্রসেনজিৎ বিশ্বাসের ভাবনায় রাইমার এই সাজ। তিনিই ছবি পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়। সেই ছবি শেয়ার করেছেন রাইমা।
অভিনেত্রীর স্টাইলিং সামলেছেন ডিজাইনার অভিষেক রায়। জুয়েলারি আর্থানমেন্টের। ফটোশুটের নানা দিক সামলেছেন সুমনা বিশ্বাস।
'গডমাদার' সিনেমার মাধ্যমে রাইমার অভিনয় সফর শুরু হয়। এর পর হিন্দি-বাংলা দুই ভাষাতেই চুটিয়ে অভিনয় করেছেন তিনি।
Published By: Suparna MajumderPosted: 11:50 PM May 17, 2024Updated: 11:59 PM May 17, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
