Advertisement
মোদি সাক্ষাতে মুগ্ধ রণবীর-আলিয়া-করিনারা, বড় ঘোষণা কাপুর পরিবারের
করিনার সঙ্গে সইফও গিয়েছিলেন রাজধানীতে।
শীতের দিল্লিতে গোটা কাপুর পরিবার। সঙ্গী আত্মীয়রাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন সকলে। হল 'চায়ে পে চর্চা'ও।
চলতি বছরেই কিংবদন্তি অভিনেতা-পরিচালক ও প্রযোজক রাজ কাপুরের জন্মশতবর্ষ। সেই কারণেই কাপুরদের এই রাজধানী সফর।
করিনা কাপুরের স্বামী হওয়ার সুবাদে এই সফরের তাঁর সঙ্গী সইফ আলি খান। রণবীরের পাশে দাঁড়িয়ে পোজ দিয়েছেন আলিয়া ভাটও। ছিলেন করিশ্মা কাপুর।
আগামী ১৪ ডিসেম্বর রাজ কাপুরের জন্মবার্ষিকী। তার ঠিক আগে ১৩ ডিসেম্বর থেকে শুরু 'রাজ কাপুর ১০০ ফিল্ম ফেস্টিভ্যাল'। ছবি শেয়ার করে জানালেন করিনা কাপুর।
Published By: Suparna MajumderPosted: 12:59 PM Dec 11, 2024Updated: 05:03 PM Dec 11, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
