Advertisement
দুপুরের আলসেমিতে ঋতাভরী, ছবি দেখে মুগ্ধ অনুরাগীরা
লাস্যময়ী মেজাজে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী।
অলস দুপুরের আলসেমিতে ক্যামেরার সামনে পোজ দিলেন ঋতাভরী চক্রবর্তীর। শিবাজী সেনের তোলা ছবিটি সোশাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, 'লেজি আফটারনুন'।
নতুন করে প্রেমে পড়েছেন। দিন কয়েক আগে নিজেই বহুরূপী ছবির এক অনুষ্ঠানে নিজমুখে সেকথা স্বীকার করে নিয়েছিলেন ঋতাভরী। সেই প্রেমেই যেন অভিনেত্রীর রূপ ঠিকরে পড়ছে।
দীপাবলিতে শাহরুখ খান ঘনিষ্ঠ বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার সুমিত অরোরার সঙ্গে ছবি পোস্ট করেছিলেন ঋতাভরী। তিনিই কি অভিনেত্রীর মনের মানুষ? এমন প্রশ্ন উঠছে।
Published By: Suparna MajumderPosted: 04:37 PM Nov 05, 2024Updated: 05:17 PM Nov 05, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
