Advertisement
মাহেশের জগন্নাথ মন্দিরে নীলচক্র স্থাপন, ভিড় অগণিত পুণ্যার্থীর
পুরী থেকে আনা হয় ওই নীলচক্র।
দুপুরে প্রভু জগন্নাথদেবের ভক্তদের ভোগ বিতরণ করা হয়। এরপর আসে সেই মাহেন্দ্রক্ষণ। শুক্রবার বিকেল ৪টে ২৬ মিনিটে নীলচক্র বসানো হয়।
মাহেশের জগন্নাথদেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী বলেন, "পবিত্র অষ্টধাতুর তৈরি এই নীলচক্রটি দিন পনেরো আগে মাহেশে আনা হয়েছে পুরীধাম থেকে। এই নীলচক্র আমি নিজে পুরীতে গিয়ে নিয়ে আসি।"
পিয়ালবাবু আরও বলেন, "ভক্তদের বিশ্বাস এই চক্রের ঐশ্বরিক ক্ষমতা রয়েছে। এই নীলচক্র থাকলে মন্দির নিরাপদ থাকবে বলেই মনে করা হয়।"
কথিত আছে, পুরীর জগন্নাথদেবের মন্দিরের চূড়ার আশপাশ দিয়ে দিয়ে কোনও বিমান বা পাখি যাতায়াত করতে পারে না। প্রভু জগন্নাথের আশীর্বাদে নীলচক্র মন্দিরের নিরাপত্তা দেয়। এছাড়াও এই নীলচক্র মানসিক শান্তির প্রতীক। যদি কোনও ভক্ত এই নীল চক্রের দিকে তাকিয়ে প্রার্থনা করেন, তার মানসিক শান্তি আসবেই। কোনও খারাপ চিন্তা মনে বাসা বাঁধে না।
Published By: Sayani SenPosted: 08:45 PM Jun 06, 2025Updated: 08:45 PM Jun 06, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
