Advertisement
প্রজ্ঞার এই রূপই মন কেড়েছে শুভমানের? নায়িকার ছবি থেকে চোখ ফেরানো দায়
বলিউডে সদ্য পা দিয়েছেন প্রজ্ঞা। অক্ষয়ের 'খেল খেল মে' সিনেমায় দেখা গিয়েছিল নায়িকাকে।
কখনও সইফকন্যা সারা আলি খান, তো কখনও শচীনকন্যা সারা তেণ্ডুলকর। এই দুই সারার সঙ্গেই শুভমান গিলের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে। এবার ক্রিকেটারের সঙ্গে প্রজ্ঞা জয়সওয়ালের প্রেমের জল্পনা তুঙ্গে।
বলিউডে সদ্য পা দিয়েছেন প্রজ্ঞা। ঝুলিতে তাঁর মাত্র দু-তিনটে ছবি। ২০১৪ সালে ‘টিটু এমবিএ’ এবং কয়েকদিন আগে মুক্তি পাওয়া অক্ষয়ের 'খেল খেল মে'।
তবে বলিউডের আগে দক্ষিণী ছবিতেও কাজ করেছেন প্রজ্ঞা। আর সেখানে বেশ জনপ্রিয় তিনি। অভিনেত্রীর আগামীর ঝুলিতেও তেলুগু সিনেমাই রয়েছে।
সিনেমার আগে নামকরা সব মেকআপ ব্রান্ডের সঙ্গে কাজ করে মডেলিং জগতে ভালো নাম করেছেন প্রজ্ঞা। গুঞ্জন, এমনই এক বিজ্ঞাপনের শুটিংয়েই নাকি শুভমানের সঙ্গে আলাপ অভিনেত্রীর।
Published By: Suparna MajumderPosted: 04:35 PM Dec 07, 2024Updated: 09:22 PM Dec 07, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
