Advertisement
সাত পাকে বাঁধা পড়লেন বরুণ-নাতাশা, দেখুন গ্র্যান্ড ওয়েডিংয়ের নানা মুহূর্ত
মেনুতে কী কী ছিল জানেন?
প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রেমিকা নাতাশা দালালের (Natasha Dalal) সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন বলিউডের ‘বদ্রিনাথ’ বরুণ ধাওয়ান (Varun Dhawan)। আলিবাগের ‘দ্য ম্যানসন হাউস’-এর গ্র্যান্ড ওয়েডিংয়ে তারকাদের ভিড়। ফিল্মি কায়দাতে বাইকে চেপে বিয়ের মঞ্চে পৌঁছান বরুণ।
২২ জানুয়ারি থেকেই জমকালো বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল এখানে। অতিথি আপ্যায়নেও কোনও ত্রুটি রাখেনি ধাওয়ান পরিবার। মেনুতে ইন্ডিয়ার খাবারের পাশাপাশি লেবানিজ ও মেক্সিকান ফুডও রাখা হয়েছে।।
উপস্থিত করণ জোহর, কুণাল কোহলি, মণীষ মলহোত্রা-সহ বি-টাউনের তারকারা। তবে শোনা গিয়েছে, বরুণ-নাতাশার বিয়েতে আমন্ত্রিত নন বচ্চন পরিবারের কেউ। নেমন্তন্ন করা হয়নি গোবিন্দাকেও (Govinda)।
Published By: Sulaya SinghaPosted: 10:52 PM Jan 24, 2021Updated: 01:19 PM Jan 25, 2021
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
