Advertisement
সুস্থতার একমাত্র চাবিকাঠি যোগব্যায়াম, নারী দিবসের সকালে বিনামূল্যে প্রশিক্ষণ 'ফিটনেস ফ্রিক' শিল্পার
নারী শক্তির উদযাপনে নারী দিবসে বিশেষ উদ্যোগ বলিউড অভিনেত্রী শিল্পার।
জুতো সেলাই থেকে চন্ডীপাঠ, একটা সংসারের সবকিছুর দায়িত্ব থাকে যাঁদের কাঁধে রাত পোহালেই তাঁদের দিন। অর্থাৎ নারী দিবস। একটু অন্য ভাবে বলতে গেলে নারীরাই সংসারের 'বস'। সংসারের অসময়ে তাঁরাই ভরসা। কিন্তু এই সংসারের জাঁতাকলে পড়েই নিজেদের যত্নটুকু করতে ভুলে যান তাঁরা। এবার তাঁদের কথা ভেবেই বলিউড নায়িকা শিল্পা শেট্টি নিলেন বড় উদ্যোগ।
৮ মার্চ, রবিবার নারী দিবসে জুহুর সমুদ্রপাড়ে মহিলাদের জন্য বিনামূল্যে একটি যোগ ব্যায়াম কর্মসূচীর ব্যবস্থা করেছেন শিল্পা। আন্তর্জাতিক নারী দিবসে যার মাধ্যমে শিল্পা নারীশক্তির উদযাপন করবেন।
শিল্পা ছাড়াও এই উদ্যোগে শামিল হয়েছেন রঞ্জিত বিন্দ্রা। তাঁর পরিচালনাতেই রবিবার সকাল ৮টায় এই বিশেষ যোগব্যায়াম কর্মসূচীটি আয়োজিত হতে চলেছে। বলে রাখা ভালো, এই রঞ্জিত বিন্দ্রা হলেন শিল্পার শখের বাস্তিয়ান রেস্তরাঁর অংশীদার।
যোগ ব্যয়ামই সুস্থতার চাবিকাঠি, এদিন সেই বার্তাও সকলের মধ্যে ছড়িয়ে দিতে চান শিল্পা। মোট ৫০ জন অতিথি নিয়ে এদিনের এই যোগব্যায়াম কর্মসূচী আয়োজিত হতে চলেছে। অতিথিদের জন্য থাকবে বিনামূল্যে কফি ও স্বাস্থ্যকর বিশেষ পানীয়ের বন্দোবস্তও।
এই উদ্যোগের সঙ্গে সঙ্গে নতুন পথচলা শুরু করতে চলেছেন শিল্পা। এতদিন তাঁর বাস্তিয়ান শুধুই রেস্তরাঁর ব্যবসাতেই সীমাবদ্ধ ছিল। এবার তা প্রবেশ করছে সুস্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের পরিসরে। নিয়ে আসবে ফিট রাখার নানা উপকরণও।
শরীরচর্চার প্রতি শিল্পার ঠিক কতটা ঝোঁক তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। জীবনের হাফ সেঞ্চুরির পরও শিল্পা এখনও দিব্যি তন্বী।
তাঁর নির্মেদ শরীর, ফিটনেস, ত্বকের ঔজ্জ্বল্য সবকিছুর নেপথ্যেই রয়েছে তাঁর এক এবং একমাত্র যোগাসন। যা তাঁর ফিট থাকার মূল মন্ত্র।
তবে নিজেই শুধু এই ফিটনেসের সুফল উপভোগ করতে চান না। তার উপকারিতা ও সুফল সম্পর্কে অবগত করতেও শিল্পার জুড়ি মেলা ভার। বিভিন্ন সময় এই নিয়ে তাঁকে এই নিয়ে বলতেও শোনা গিয়েছে।
কখনও সাক্ষাৎকার কখনও আবার সোশাল মিডিয়া, শিল্পা উদ্যোগী হয়ে জানিয়েছেন কোন যোগ ব্যায়ামের কী সুবিধা। শরীরচর্চার সঙ্গে আপস করা অভিনেত্রীর এক্কেবারে নাপসন্দ।
তাঁর ফিটনেস বলে বলে গোল দেবে অনেককেই। রোজনামচার সব কিছুর মধ্যেই ঠিক সময়মতো নিজের শরীরচর্চা সেরে ফেলেন শিল্পা। শুধু তাই নয় তাঁর খাবারে ঘি মাস্ট। ঘি ছাড়া নাকি তাঁর খাওয়া থাকে অসম্পূর্ণ। ছবি: সোশাল মিডিয়া
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের আগে অজি অধিনায়ক প্যাট কামিন্স বলেছিলেন, নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে চুপ করিয়ে দেবেন। বাস্তবেও সেটাই হয়। তারপর থেকে বহুবার ভারতকে ‘চুপ করিয়ে দেব’ হুমকি দিয়েছে বিপক্ষ। স্যান্টনার অবশ্য চুপ করানোর চেয়েও নির্দয় বার্তা দিলেন। ফাইনালের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, “ট্রফি জেতার জন্য ছোটখাট চেষ্টাগুলোও করন। ট্রফি জেতার জন্য কিছু হৃদয় ভাঙতে হলেও সমস্যা নেই।”
Published By: Arani BhattacharyaPosted: 09:18 PM Mar 07, 2026Updated: 09:53 PM Mar 07, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
