Advertisement
উত্তরে বৃষ্টি-তুষারপাত, সাদা চাদরে ঢাকল ছাঙ্গু ও নাথু-লা
ঘন কুয়াশার চাদর শিলিগুড়িতে।
দক্ষিণবঙ্গ থেকে শীত উধাও। অথচ উত্তরে এখনও কাঁপুনি ধরাচ্ছে শীত। ঘন কুয়াশার চাদর শিলিগুড়িতে। নিজস্ব চিত্র।
হাওয়া অফিস জানিয়েছে, পাহাড়ে বৃষ্টি ও তুষারপাতের কারণে সমতলে রাতের তাপমাত্রা অনেকটাই নামবে। বাড়তে পারে কুয়াশার দাপট। নিজস্ব চিত্র।
বৃষ্টির জেরে তাপমাত্রা নামতে সান্দাকফু এলাকায় হালকা তুষারপাত শুরু হয়েছে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমেছে। নিজস্ব চিত্র।
দার্জিলিংয়ের সোনাদা, কার্শিয়াং, চটকপুর, টাইগার হিল, ঘুম এলাকায় বৃষ্টি হয়। অন্যদিকে সুখিয়াপোখরি, সীমানা বাজার, জোড়পোখরি এলাকা শিলাবৃষ্টিতে ধবধবে সাদা হয়ে যায়। নিজস্ব চিত্র।
Published By: Paramita PaulPosted: 08:03 PM Jan 31, 2024Updated: 08:03 PM Jan 31, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
