Advertisement
১৭৩ কোটির বাংলোয় একটুকরো ভারত! রবিবাসরীয় পার্টিতে অতিথিদের তাক লাগালেন সোনম কাপুর
সোনম কাপুরের অন্দরমহলের সাজসজ্জা দেখলে চক্ষু চড়কগাছ হবে!
সুগৃহিণী বলতে যা বোঝায়, অনিলকন্যা সোনম কাপুর একেবারে তাই। বিয়ের পর থেকেই বিটাউনে তাঁর উপস্থিতি খানিক কম! একেবারে পাকা গিন্নির মতো ঘর-সংসার সামলাচ্ছেন।
পুত্র বায়ুকে নিয়েই আনন্দ আহুজা এবং সোনমের সুখের ঘরকন্না। মুম্বই ছেড়ে আপাতত দিল্লিতেই থাকেন কাপুরকন্যা। তবে কাজ থাকলে মায়ানগরীতে পা পড়ে অভিনেত্রীর।
যেমন তাঁর ফ্যাশন সেন্স, তেমনই গৃহকোণের সাজসজ্জায় সোনম কাপুরের রুচি লা জবাব! সে মুম্বই হোক বা দিল্লি কিংবা লন্ডনের বাড়ি।
অন্দরমহলের সাজসজ্জাতে সোনম কাপুরের রুচিশীলতার পরিচয় সবক্ষেত্রেই পাওয়া যায়। রবিবারই দিল্লির বাড়িতে পার্টির আয়োজনের কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
সোনম কাপুর তাঁর দিল্লির বাড়িতে শ্বশুর-শাশুড়ি, স্বামী আনন্দ আহুজাকে নিয়ে থাকেন। সেখানেই বন্ধুবান্ধবদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন তিনি।
সেই সাজসজ্জাতেই নজরে এল একটুকরো ভারত। সেসব ছবি শেয়ার করে বাড়ির গিন্নি সোনম লিখেছেন, "এই মধ্যাহ্নভোজের আয়োজনে একটুকরো ভারতের প্রাচুর্যকে তুলে ধরেছি।"
Published By: Sandipta BhanjaPosted: 08:01 PM Feb 04, 2024Updated: 08:01 PM Feb 04, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
