Advertisement
তারকা পরিচালককন্যার জমজমাট বিয়ে, আমন্ত্রিত সলমন থেকে রানি-ভিকি! ছবিতে ছবিতে হেভিওয়েট বিবাহবাসর
তারকাখচিত হেভিওয়েট বিবাহবাসরের সাক্ষী থাকল বলিউড। নবপরিণীতা হলেন পরিচালক সুরজ বরজাতিয়ার মেয়ে ইশা বরজাতিয়া। পাত্র অভিষেক কোঠারির সঙ্গে চারহাত এক হল ইশার।
বিনোদুনিয়া মানেই গ্ল্যামারের ঝলক। আর কোনও সিনে তারকার বিয়ে মানেই তাতে থাকে আলাদা এক জৌলুস। এমন হেভিওয়েট বিয়েবাড়ির দিকে তাকিয়ে থাকেন গুণমুগ্ধরাও। তেমনই এক তারকাখচিত হেভিওয়েট বিবাহবাসরের সাক্ষী থাকল বলিউড।
নবপরিণীতা হলেন পরিচালক সুরজ বরজাতিয়ার মেয়ে ইশা বরজাতিয়া। ১২ মার্চ, বৃহস্পতিবার, পাত্র অভিষেক কোঠারির সঙ্গে চারহাত এক হল ইশার।
মুম্বইয়ের জুহুতে এক পাঁচতারা হোটেলে আয়োজিত হয়েছিল এই বিয়ের অনুষ্ঠান। যেখানে এসেছিলেন সলমন খান থেকে অনিল কাপুর, রানি মুখোপাধ্যায়, ভিকি কৌশল প্রমুখ।
নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে বিয়ের আসরে এসেছিলেন বলিউডের ভাইজান সলমন খান। নীল ট্রাউজার ও ব্লেজারে সেজেছিলেন ভাইজান। বিয়ের ভেন্যুতে প্রবেশ করার আগে পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দেন তিনি।
আমন্ত্রিত ছিলেন বলিউডের মিস্টার 'পারফেকশনিস্ট' আমির খানও। পুত্র জুনেইদকে নিয়ে এষার বিয়ের আসরে এসেছিলেন তিনি। পোজ দেন পাপারাজ্জিদের ক্যামেরাতেও। বাবা ও ছেলে দু'জনেই সেজেছিলেন নীল রঙের পোশাকে।
নবদম্পতিকে আশীর্বাদ জানাতে এসেছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখাও। সোনালী রঙের জমকালো সিল্কের শাড়ি ও ভারী গয়নায় সেজেছিলেন তিনি।
হালকা গোলাপী ও ফিরোজা সবুজ রঙের লেহেঙ্গা-চোলিতে সেজে ইশার বিয়েতে এসেছিলেন অভিনেত্রী শর্বরী ওয়াঘ। মানানসই গয়না, হেয়ারস্টাইলে শর্বরীকে মানিয়েছিল বেশ।
আমন্ত্রিত ছিলেন অভিনেতা ভিকি কৌশলও। ধূসর রঙের স্যুটে সেজে এসেছিলেন বিয়ের আসরে তিনি। হাসিমুখে পোজ দেন পাপারাজ্জিদের ক্যামেরাতেও।
Published By: Arani BhattacharyaPosted: 09:01 PM Mar 13, 2026Updated: 09:44 PM Mar 13, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
