Advertisement
সদ্য ভূমিষ্ঠ শিশুর ওজন প্রায় ৬ কেজি, কতটা বিপদজ্জনক! কেন হয় ম্যাক্রোসোমিয়া?
কয়েকটি বিষয়ে সতর্ক নাহলেই বিপদ।
সদ্য ভূমিষ্ঠ শিশুর ওজন ৫.৯ কেজি! হ্যাঁ, শুনে অবাক লাগলেও বাস্তবেই এই ঘটনার সাক্ষী হয়েছে নিউইয়র্ক। জন্মের পরই সে পরছে ৩ থেকে ৬ মাস বয়সীদের জামা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।
সাধারণত নবজাতকের ওজন হয় আড়াই থেকে তিন কেজির মধ্যে। চারকেজি বা তার বেশি ওজনের শিশুও ভূমিষ্ঠ হয়। চিকিৎসার ভাষায়, ভ্রুণ ম্যাক্রোসোমিয়ার কারণে ঘটে এই ধরণের ঘটনা। যেখানে বাচ্চার ওজন হয় অত্যাধিক।
কি এই ম্যাক্রোসোমিয়া? জন্মের সময় শিশুর ওজন চারকেজি বা তার বেশি হলে চিকিৎসার ভাষায় ভ্রূণের ম্যাক্রোসোমিয়া শব্দটি ব্যবহার করা হয়।
তবে ম্যাক্রোসোমিয়া কিন্তু কোনও রোগ নয়। এটি এমন একটি অবস্থা যা মা এবং শিশু উভয়ের জন্যই অত্যন্ত জটিল। সিজারের ক্ষেত্রে প্রবল ঝুঁকি থাকে এতে।
সাধারণত মায়ের যদি ডায়বেটিস থাকে, অতিরিক্ত ওজন থাকে, বা গর্ভাবস্থার সময় ৪০ সপ্তাহের বেশি হয়, সেক্ষেত্রে এই সমস্যা তৈরি হয়।
কিন্তু এই ম্যাক্রোসোমিয়া কতটা বিপজ্জনক? জন হপকিন্সের মতে, মায়ের ক্ষেত্রে ম্যাক্রোসোমিয়া প্রসবের ঝুঁকি বাড়াতে পারে। মায়ের দীর্ঘস্থায়ী প্রসববেদনা, প্রসবোত্তর রক্তক্ষরণ হয়।
Published By: Tiyasha SarkarPosted: 11:26 PM Mar 02, 2026Updated: 11:33 PM Mar 02, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
