Advertisement
'তোমার সাহসিকতাকে কুর্নিশ', পিতৃহারা রিঙ্কুর জাতীয় দলে ফেরা নিয়ে আবেগঘন গম্ভীর
গতবার বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি রিঙ্কুর।
গতবার বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি। ট্রাভেল রিজার্ভ হিসাবে টি-২০ বিশ্বকাপ ট্রফি হাতে নিয়েছিলেন। তবে এবার বিশ্বকাপের স্কোয়াডে আছেন রিঙ্কু সিং।
কিন্তু সেই বিশ্বকাপটা সুখকর হল না। মেগা টুর্নামেন্ট চলাকালীনই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রিঙ্কুর বাবা। গ্রেটার নয়ডার এক বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন খাঁচান্দ্র সিং।
এক বছর আগে লিভার ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন রিঙ্কুর বাবা খাঁচন্দ্র সিং। গত এক বছরে সমস্যা বাড়তে বাড়তে চতুর্থ পর্যায়ে পৌঁছে যায়। বিশ্বকাপ চলাকালীনই তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়।
বিশ্বকাপ চলাকালীন জাতীয় দল ছেড়ে বাড়িতে ফেরেন রিঙ্কু। বাবার অবস্থার ব্যাপক অবনতি হওয়ার পরই তাঁকে ডেকে পাঠানো হয়। বাবার সাথে সেটাই শেষ দেখা রিঙ্কুর।
জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচের দিন সকালে রিঙ্কু যোগ দেন দলের সঙ্গে। তারপরের দিনই বাবার মৃত্যুর খবর পান। বাবার দেহ কাঁধে রিঙ্কুর ছবি ভাইরাল হয়ে যায়।
বাবার শেষকৃত্য সেরে আবারও মেন ইন ব্লুর সঙ্গে যোগ দেন রিঙ্কু। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একাদশে রাখা হয়নি তাঁকে। যদিও ফিল্ডিং করতে দেখা যায়।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। তারপরেই প্রকাশ্যে এসেছে মেন ইন ব্লুর অন্দরের নতুন ভিডিও।
সেখানেই দেখা যায়, গোটা দলের সঙ্গে মিলে রিঙ্কুকে বিশেষ বার্তা দিয়েছেন ভারতীয় দলের হেডকোচ গৌতম গম্ভীর। টিম হাডলে তিনি রিঙ্কুকে বলেন, 'তুমি একা নও।'
বাবার মৃত্যুর পরও যেভাবে রিঙ্কু দলের সঙ্গে যোগ দিয়েছেন, সেটাকে কুর্নিশ জানিয়েছেন গম্ভীর। বলেন, 'যেভাবে তুমি দলের সঙ্গে যোগ দিয়েছ, সেটা করতে অত্যন্ত মনের জোর লাগে। এই সময়ে গোটা টিম তোমার সঙ্গে আছে।
Published By: Anwesha AdhikaryPosted: 04:53 PM Mar 03, 2026Updated: 04:53 PM Mar 03, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
