Advertisement
নাভি-ক্লিভেজে নজর! 'পরিচালক প্যাডেড ব্রা পরতে বলেন', সিনেইন্ডাস্ট্রির 'শরীরী সংস্কৃতি' নিয়ে বিস্ফোরক তাপসী
বলিউড, দক্ষিণী সিনেইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক তাপসী পান্নু! কী বললেন অভিনেত্রী?
হিন্দি সিনেদুনিয়ার পাশাপাশি তেলেগু, তামিল এবং মালায়ালাম সিনেইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন তাপসী পান্নু। ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করে য়েমন অভিনেত্রী হিসেবে নিজের 'জাত' বুঝিয়েছেন, তেমনই স্পষ্ট কথা বলতে তাপসীর জুড়ি মেলা ভার!
সম্প্রতি 'আসসি' সিনেমার প্রচারে তাপসী পান্নু এমন কিছু অভিজ্ঞতা ভাগ করে নেন, যা সিনেদুনিয়ার 'শরীরী সংস্কৃতি'র ইঙ্গিত দেয়। চিত্রনাট্যের প্রয়োজনে ক্যামেরার সামনে শরীরকে ক্যানভাস হিসেবে তুলে ধরা নিয়ে বরাবর ফিল্মিদুনিয়ায় বিতর্ক। যদিও সেসব বিতর্ক, আলোচনা উড়িয়ে বেশ কজন তারকা সাবলীলভাবে ক্যামেরার সামনে খোলামেলাভাবে ধরা দিয়েছেন, তবে এবার তাপসী যা বললেন তাতে চমকে উঠতে হয়!
এক সাক্ষাৎকারে তাপসীকে প্রশ্ন ছোড়া হয়েছিল, ভোজপুরি এবং দক্ষিণ ভারতীয় সিনেমার গানের সিকোয়েন্সে নাভির উপর এত ফোকাস করা হয় কেন? তার উত্তরেই নায়িকা জানান, এর উত্তর আমিও খোঁজার চেষ্টায় রয়েছি। হিন্দি সিনেমার আইটেম গানগুলিতেও নারী শরীর তুলে ধরা হয়, তবে সেটা দক্ষিণের মতো নয়। বলিউড সিনেমার নজর বেশি ক্লিভেজের দিকে।" এখানেই অবশ্য থামেননি!
তাপসীর সংযোজন, "তামিল, তেলুগু সিনেমার পরিচালকেরা অনেক সময় পর্দায় নায়িকাদের উপস্থিতি আরও উজ্জ্বল করে তুলতে প্যাডেড ব্রা পরার নির্দেশ দেন।"
অভিনেত্রীর কথায়,"ফলত স্বাভাবিকভাবেই সিনেমা কিংবা কন্টেন্টের তুলনায় দর্শকের মনোযোগ শরীরের একটি নির্দিষ্ট অংশে থাকে।"
তাপসী পান্নু জানান, "দক্ষিণী পরিচালকরা প্রায়শই নায়িকাদের প্যাডেড ব্রা পরতে বলেন। কিন্তু সেটে পরিচালক একথা কাকে বলবেন? সেটাই বড় সমস্যা হয়ে দাঁড়ায়।" কেন?
অভিনেত্রী বলছেন, "কারণ সেটে সাধারণত এক বা দুজন মহিলা থাকেন। ফলে পরিচালক সহকারী পরিচালককে বলেন, তিনি আবার স্টাইলিং টিম কিংবা হেয়ার টিমের কোনও মহিলা সদস্যকে জানান, আর শেষে সেই বার্তা সবার কান ঘুরে অভিনেত্রীর কাছে পৌঁছায়।"
Published By: Sandipta BhanjaPosted: 09:49 PM Feb 23, 2026Updated: 09:49 PM Feb 23, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
