Advertisement
৭৮০ মিটার দীর্ঘ, দু'দিকে ফুটপাথ-সহ চার লেনে চলবে গাড়ি, ছবিতে দেখে নিন নয়া টালা ব্রিজ
আজ, বৃহস্পতিবার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
চার লেনের নয়া টালা ব্রিজের যাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর আগেই রাজ্যবাসীকে উপহার দেবেন এই সেতু।
বিটি রোড, জিটি রোড, দিল্লি রোড ধরে আসা গোটা দেশের যানবাহনের সঙ্গে কলকাতার অন্যতম যোগসূত্র এই সেতু। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি থেকে টালা সেতু ভাঙার কাজ শুরু হয়। সেই সময় থেকেই প্রবল যানজটের শিকার প্রায় গোটা উত্তর কলকাতা।
পুরনো সেতু ছিল তিন লেনের। ৪৬৮ কোটি টাকা ব্যয়ে রাজ্য সরকার নতুন যে সেতু নির্মাণ করল তার দু’পাশে দুটি ফুটপাত ছাড়াও রয়েছে গাড়ি চলাচলের চারটি লেন।
Published By: Paramita PaulPosted: 12:22 PM Sep 22, 2022Updated: 12:25 PM Sep 22, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
