Advertisement
ব্রিগেডের সভায় র্যাম্পে নজর কাড়লেন মহুয়া-সায়নী-রচনারা, কে কোন সাজে ধরা দিলেন?
রবিবাসরীয় ব্রিগেড থেকে চব্বিশের লোকসভা নির্বাচনের জন্য় ৪২ আসনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণায় ছিল বিশেষ অভিনবত্ব।
রবিবাসরীয় ব্রিগেড থেকে চব্বিশের লোকসভা নির্বাচনে ৪২ আসনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণায় ছিল বিশেষ অভিনবত্ব। একদিকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তালিকা ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর অন্যদিকে সেই প্রার্থীদের সঙ্গে নিয়ে ব়্যাম্পে হেঁটে আমজনতার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন মমতা। আর এসবের মাঝেই নজর কাড়ল মমতা এবং মহিলা প্রার্থীদের পোশাক।
জনগর্জন সভায় সবুজ পাড়ের সাদা শাড়িতে উপস্থিত হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আঁচলে সবুজ ও বেগুনি জামদানি কাজ। গলার উত্তরীয়ও ছিল শাড়ির সঙ্গে মানানসয়ী।
বরাবরই নজর কাড়ে মহুয়া মৈত্রের স্টাইল স্টেসমেন্ট। ব্রিগেডেও তার ব্যতিক্রম হল না। এদিন তাঁর পরনে ছিল অফ-হোয়াইটের উপর চেক লিনেন শাড়ি। কৃষ্ণনগর থেকে প্রার্থী আবারও টিকিট পাওয়া মহুয়ার চোখে ছিল ট্রান্সপারেন্ট গ্লাসের সানগ্লাস আর কলাপে লাল টিপ।
ব়্যাম্পে মমতার ঠিক পিছনেই উজ্জ্বল রচনা বন্দ্যোপাধ্যায়। পেঁয়াজি রঙের কাঁথাস্টিচের সিল্কে নজর কাড়লেন অভিনেত্রী। শাড়ির কাজের সঙ্গে ম্যাচ করে পরেছিলেন সাদা এয়ারহোস্টেস গলার ফুল স্লিভ ব্লাউজ। খোলা চুল, হালকা মেক-আপে জনতার মন কাড়লেন দিদি নম্বর ১।
অভিনেত্রী সায়নী ঘোষ শাড়িতে দারুণ সাবলীল। তা সে ক্যামেরার সামনে হোক কিংবা রাজনীতির ময়দানে। এদিনও সাদা রংটিই বেছে নিয়েছিলেন যাদবপুরের প্রার্থী। লাল, সবুজ পাড়ের সাদা সুতির শাড়ি পরে হাজির হন এদিন। মাথায় উঁচু করে খোঁপা, কপালে কালো টিপ। চেনা ছন্দেই ধরা দিলেন যুবনেত্রী।
Published By: Sulaya SinghaPosted: 10:26 PM Mar 10, 2024Updated: 10:03 PM Mar 11, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
