Advertisement
চ্যাপলিন' থেকে 'শাহরুখ', একুশে ধর্মতলায় তৃণমূলের মঞ্চে আবির্ভূতা 'দুর্গা'ও!
কলকাতার সব পথ এসে মিশেছে ধর্মতলায়।
২১ জুলাই। তৃণমূলের শহিদ স্মরণ। বার্ষিক সভাও বটে। তৃণমূলের কাছে যা আবেগ। জেলা থেকে নেতাকর্মীদের ভিড় কলকাতার রাজপথে। ছবি: তৃণমূলের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে প্রাপ্ত
জনসমুদ্র কলকাতার রাজপথে। ধর্মতলা চত্বর লোকারণ্য। ধর্মতলায় শুধু কালো মাথা। প্রত্যেকেই অপেক্ষা করছে তৃণমূল নেত্রীর ভাষণের। ছবি: পিন্টু প্রধান।
আবেগের জোয়ারে ভাসছে তৃণমূল কর্মী-সর্মথকরা। ৩২ বছর আগে ধর্মতলায় ঘটা নৃশংস পুলিশি অত্যাচারের বিরুদ্ধে আজও গর্জে ওঠেন মানুষ। সেই প্রতিবাদের অংশ হিসাবে শহিদ স্মরণে দুর্গা সেজে হাজির এক সমর্থক। ছবি: সুমন দাস
শহিদ স্মরণে দেখা মিলল চার্লি চ্যাপলিনেরও। বিখ্যাত কৌতুক অভিনেতা সেজে হাজির এক তৃণমূল সমর্থক। ছবি: সুমন দাস
শহিদ মঞ্চের সামনে দেখা মিলল, বলিউড তারকা শাহরুখ খানেরও। না কিং খান আসেননি। তিনি অসুস্থ। তবে শাহরুখ সেজে হাজির তাঁর ভক্ত ও তৃণমূল সমর্থক। ছবি: সুমন দাস
হাওড়া থেকে বিশাল তৃণমূল পতাকা তৈরি করে মিছিল করছেন তৃণমূল সর্মথকরা। তাঁদের সেই মিছিল এসে মিশবে ধর্মতলার শহিদ মঞ্চে। ছবি: কৌশিক দত্ত
কলকাতার সব পথ এসে মিশেছে ধর্মতলায়। চোখ ফেরালেই কালো মাথা। তৃণমূল সর্মথক। একের পর এক মিছিল হেঁটে যাচ্ছে শহিদ মঞ্চের দিকে। ছবি: তৃণমূলের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে প্রাপ্ত
কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা ধর্মতলা চত্বর। তৈরি করা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। মূল মঞ্চে থাকবেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। একটি মঞ্চে শহিদের পরিবার। অন্যটিতে তৃণমূলের জনপ্রতিনিধিরা বসেছেন।
Published By: Subhankar PatraPosted: 12:42 PM Jul 21, 2025Updated: 05:15 PM Jul 21, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
