Advertisement
সঞ্চয়ে হাত না দিয়েও কীভাবে পুজোয় বেড়ানোর পরিকল্পনা করবেন? রইল স্মার্ট ভ্রমণের টিপস
সাধারণত অফবিট জায়গায় বেড়াতে যাওয়ার প্রবণতা বেড়েছে। আবার বিদেশ সফরের প্রবণতাও বেড়েছে বেশ খানিকটা।
পুজো মানেই কয়েকদিনের লম্বা ছুটি। চেনা ছক ছেড়ে অক্সিজেনের খোঁজে বেরিয়ে পড়া। অনেকেই পুজোয় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন। আপনিও কী সেই তালিকায়? কিন্তু ভাবছেন বেড়াতে যাওয়া মানেই সঞ্চয়ে হাত? মোটেও না। সঞ্চয়ে হাত না দিয়েও বেড়ানো সম্ভব। কীভাবে, রইল সেই টিপস। সমীক্ষা বলছে, বর্তমানে বহু জেন জি ঠিক এই টিপসগুলি কাজে লাগিয়েও দিব্যি এপ্রান্ত থেকে সে প্রান্তে ঘুরে বেড়ান।
পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত প্রায় সকলের দাবি, বর্তমানে জেন জি এবং নয়ের দশকের অনেকেই বেড়াতে যাওয়ার ক্ষেত্রে বেশ ভাবনাচিন্তা করে। তাই তারা বহুদিন ধরে ভেবেচিন্তে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে। এখন আর শুধু চেনা জায়গা নয়। সাধারণত অফবিট জায়গায় বেড়াতে যাওয়ার প্রবণতা বেড়েছে। আবার বিদেশ সফরের প্রবণতাও বেড়েছে বেশ খানিকটা।
বেড়াতে যাওয়ার আগে স্থান নির্বাচন বড় বিষয়। আপনি কেমন জায়গা পছন্দ করেন, তার উপরেই স্থির করুন গন্তব্য। তবে তারপরই বাজেট স্থির করা প্রয়োজন। খরচখরচার নীল নকশা তৈরি করতে না পারলে কোনওদিনই অল্প খরচে বেড়াতে পারবেন না। তাই আগেভাগেই বাজেট তৈরি করুন। সাধ্যাতিরিক্ত কিছু করার পরিকল্পনা করবেন না।
বাজেট স্থির করা মানে কষ্ট করে ঘুরতে যাওয়া নয়। বরং যা অতিরিক্ত খরচ সেগুলি বাদ দিয়ে নির্মেদ ভ্রমণ পরিকল্পনা ছাড়া কিছুই নয়। যেমন ধরুন বেড়াতে গিয়ে দামী হোটেল থাকার প্রয়োজনীয়তা নেই। বরং এমন হোটেলে থাকুন, যেটি পরিষ্কার পরিচ্ছন্ন। এবং সবচেয়ে বড় কথা নিরাপদ। দামী হোটেলে খাওয়াদাওয়া কিংবা বড় গাড়িতে ঘুরে বেড়ানোর দরকার নেই। পরিবর্তে আপনার সাধ্য অনুযায়ী খরচ করুন।
আগেভাগে পরিকল্পনা তৈরি করুন। শেষ মুহূর্তে পরিকল্পনা করলে বেড়াতে যেতে বাড়তি পয়সা গুনতেই হবে। আগে জায়গা নির্বাচন করে হোটেল, ট্রেন কিংবা বিমানের টিকিট ঠিক করে ফেলুন। বুকিং করে নিন। সেক্ষেত্রে প্রতি মাসে কিছুটা খরচ বাঁচিয়ে টিকিং কিংবা হোটেল বুকিংয়ের কাজ করতে পারেন। তাতে একসঙ্গে বেশি খরচের বোঝা বইতে হবে না।
Published By: Sayani SenPosted: 09:29 PM Aug 27, 2026Updated: 09:29 PM Aug 27, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
