Advertisement
প্রধানমন্ত্রী সাক্ষাতে বিজয়-রশ্মিকা, বিশেষ উপহার দিয়ে রিসেপশনে আমন্ত্রণ, ভাইরাল ছবি
'বিরোশ'-এর বিয়ের চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই সোশাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর সঙ্গে জুটির সাক্ষাৎ ও আমন্ত্রণ পত্র বিনিময়ের ছবি।
চারহাত এক হওয়ার চব্বিশ ঘন্টা পেরোনর আগেই বিয়ের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বিজয়-রশ্মিকার সাক্ষাৎ মুহূর্ত ভাইরাল
২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার চারহাত এক হয়েছে বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানার। উদয়পুরে রাজকীয় বিয়ে সেরেছেন জুটি। আত্মীয়-বন্ধু ও বিশেষ অতিথি সমাগমে এদিন ঝলমলে হয়ে উঠেছিল বিজয়-রশ্মিকার বিয়ের আসর।
এই বিয়ের আসরে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে জুটির বিয়েতে তিনি সশরীরে উপস্থিত হতে পারেননি। তাই নব দম্পতিকে চিঠি মারফত শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি।
'বিরোশ'-এর বিয়ের চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই সোশাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর সঙ্গে জুটির সাক্ষাৎ ও আমন্ত্রণ পত্র বিনিময়ের ছবি। উল্লেখ্য, নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে তাঁর হাতে আমন্ত্রণপত্র তুলে দিয়েছিলেন খোদ তারকা জুটি।
যেখানে উদয়পুরের বিয়ে ও আগামী ৪ মার্চ হায়দরাবাদে গ্র্যান্ড রিসেপশনে মোদিকে আমন্ত্রণ জানান 'বিরোশ'। একইসঙ্গে আমন্ত্রণ জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। সৌজন্য বিনিময়ে তাঁর হাতে নবদম্পতি তুলে দিয়েছিলেন রুপোর গণেশ মূর্তি। সেই ছবিও ভাইরাল ইতিমধ্যেই নেটপাড়ায়।
উল্লেখ্য, ৪ মার্চ হায়দরাবাদের বিজয় ও রশ্মিকার গ্র্যান্ড রিসেপশন হতে চলেছে এককথায় তারকাখচিত। যেখানে উপস্থিত থাকার কথা রাজনৈতিক ও বিনোদুনিয়ার একাধিক হেভিওয়েট ব্যাক্তিত্বের।
রাজকীয়ভাবে বৃহস্পতিবার সাতপাক ঘুরেছেন 'বিরোশ'। নবদম্পতির বিয়ের সাজ থেকে পোশাক সব কিছু মিলিয়ে তাঁদের দেবদেবীর সঙ্গে তুলনা করছেন অনুরাগীরা।
২০১৮ সালে 'গীত গোবিন্দম' ছবির শুটিংয়ে প্রথম দেখা বিজয় ও রশ্মিকার। ধীরে ধীরে ঘনিষ্ঠতা। বন্ধুত্ব ও তারপর হয় মন বিনিময়। দীর্ঘ সেই আট বছরের সম্পর্ক পরিণতি পেল ২০২৬-এ।
খাঁটি দক্ষিণী রীতি মেনেই এদিন বিয়ে সেরেছেন তারকা জুটি। বিয়ের নিয়ম, সাজসজ্জা এমনকী মেনু সবেতেই ছিল আদ্যোপান্ত দক্ষিণী ভারতীয় ছোঁয়া। তেলুগু ও কোডাগু নিয়মে বিয়ে সেরেছেন 'বিরোশ'।
Published By: Arani BhattacharyaPosted: 04:36 PM Feb 27, 2026Updated: 05:02 PM Feb 27, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
