Advertisement
'নির্দোষ' কেজরি, কত মামলায় জড়িয়ে দেশের প্রথম সারির নেতানেত্রীরা? তাঁদের সম্পত্তিই বা কত?
দেশের প্রথম সারির ১২ জন রাজনীতিবিদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা ও সম্পত্তির খুঁটিনাটি জেনে নিন।
আবগারি দুর্নীতিতে সিবিআই মামলায় মুক্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আদালতের পর্যবেক্ষণ, কেজরিওয়ালের বিরুদ্ধে কোনও প্রমাণই দেখাতে পারেনি সিবিআই। এমনকী, তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দিয়েছে। কেজরির দাবি, তাঁর বিরুদ্ধে হওয়া মামলা ভুয়ো। মজার কথা দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আরও এমন ১৫টি মামলা রয়েছে। একা কেজরি নন, আরও অনেক নেতার বিরুদ্ধেই রয়েছে ভূরি ভূরি মামলা। অধিকাংশেরই দাবি, এসব রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত।
নরেন্দ্র মোদি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দীর্ঘদিন বিরোধী রাজনীতি করছেন। শাসক হিসাবেও গুজরাটের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসাবে প্রায় ৩ দশক কাজ করেছেন। এতদ সত্ত্বেও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা নেই। তাঁর সম্পত্তির পরিমাণ ২ কোটির কিছু বেশি। এই তথ্য প্রধানমন্ত্রীর দেওয়া নির্বাচনী হলফনামাতেই পাওয়া যায়।
অমিত শাহ: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অবশ্য প্রধানমন্ত্রীর চেয়ে বেশি রাজনৈতিক উত্থানপতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এমনকী জেলেও কাটাতে হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে ৩টি। একটি মামলার নিষ্পত্তি হয়েছে ইতিমধ্যেই। শাহের সম্পত্তির পরিমাণ ৬৫ কোটি টাকা।
রাহুল গান্ধী: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে আকছার শাসকের নিশানায় থাকতে হয়। তাঁর বিরুদ্ধে এ পর্যন্ত মোট ১৮টি ফৌজদারি মামলা দায়ের হয়েছে। অধিকাংশ মামলায় চলছে। একটি মামলাতে তিনি শাস্তি পেয়ে সাংসদ পদও খোয়ান। রাহুলের সম্পত্তির পরিমাণ ২০ কোটির কিছু বেশি।
প্রিয়াঙ্কা গান্ধী বঢরা: গান্ধী পরিবারের কনিষ্ঠতম সদস্যের রাজনীতিতে আগমন অনেক পরে। তবে ইতিমধ্যেই তিনি বহু ক্ষেত্রে শাসকের নিশানায়। প্রিয়াঙ্কার বিরুদ্ধে ৩টি ফৌজদারি মামলা রয়েছে। তাঁর সম্পত্তির পরিমাণ ৭৭ কোটির কিছু বেশি।
মমতা বন্দ্যোপাধ্যায়: বাংলার মুখ্যমন্ত্রী। পাঁচ দশকের বেশি সময় সক্রিয় রাজনীতিতে। বহুবার শাসক-বিরোধীদের নিশানা হয়েছেন। তবে ২০২১ সালে বিধানসভায় দেওয়া হলফনামা অনুযায়ী, মমতার বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা নেই। বাংলার মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ ১৬ লক্ষ টাকার কিছু বেশি।
হিমন্ত বিশ্বশর্মা: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে বহু দুর্নীতির অভিযোগ। তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণা ও দুর্নীতির মামলাও রয়েছে। তবে ২০২১ সালের হলফনামা অনুযায়ী হিমন্তর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা নেই। তাঁর সম্পত্তির পরিমাণ ১৭ কোটির।
যোগী আদিত্যনাথ: বিজেপির হিন্দুত্ববাদী মুখ। একটা সময় পর্যন্ত যোগীর বিরুদ্ধে বহু মামলাও দায়ের হয়। ঘটনাচক্রে ২০১৭ সালে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পরই সব মামলা প্রত্যাহার হয়ে যায়। এখন যোগীর বিরুদ্ধে কোনও মামলাই নেই। তাঁর সম্পত্তির পরিমাণ ১ কোটির বেশি।
এম কে স্ট্যালিন: বিরোধী শিবিরের প্রথম সারির মুখ। দীর্ঘদিনের রাজনীতিবিদ স্ট্যালিনকে বহু আইনি ঝক্কি পোয়াতে হয়েছে। তাঁর বিরুদ্ধে ৪৭টি মামলা রয়েছে। তিনি ৮ কোটিরও বেশি সম্পত্তির মালিক।
Published By: Subhajit MandalPosted: 04:43 PM Feb 27, 2026Updated: 04:43 PM Feb 27, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
