Advertisement
তাপসকন্যা সোহিনীর বিকিনি লুকের ছবি ভাইরাল! দীর্ঘদিন পর্দা থেকে দূরে অভিনেত্রী, এখন কী করেন জানেন?
একটা সময় প্রথম সারির একাধিক হিন্দি ধারাবাহিকে কাজ করেছেন সোহিনী। ২০১৫ সালে শুরু হয়েছিল সেই জার্নি।
তিনি প্রয়াত বিধায়ক-অভিনেতা তাপস পালের কন্যা অভিনেত্রী সোহিনী পাল। দীর্ঘদিন পর্দা থেকে দূরে অভিনেত্রী। টলিউডে হাতেখড়ি হয়েছিল বেশ অনেকগুলো বছর আগেই।
কিন্তু বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের পর বাংলা সিনেদুনিয়ায় তাঁর আর সেভাবে দেখা মেলেনি। বাবা তাপস মালের মৃত্যুর পর কেটে গিয়েছে প্রায় ছ'বছর।
তবে পর্দায় সেভাবে না দেখা গেলেও সোহিনীর ব্যক্তিগত জীবনের নানা ছবি নেটপাড়ায় উঁকি মারলেই দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি।
সমুদ্রে বেড়াতে গিয়েছেন তাপসকন্যা। আর এই সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে সবুজ বিকিনিতে সেজেছেন অভিনেত্রী। সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সেই মুহূর্ত। ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল তাঁর সেই বিকিনি লুক।
কিন্তু বাংলা চলচ্চিত্র জগতে সেভাবে আর কাজ না করা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে এই নিয়ে নানা সময় মুখ খুলেছেন সোহিনী।
বেশ কয়েকবার তাঁকে বলতে শোনা গিয়েছে যে বলিউডেই তিনি বরাবর কাজ করেছেন। এমনকী হিন্দি টেলি দুনিয়াতেও তিনি চুটিয়ে অভিনয় করেছেন।
কিন্তু শোনা যায়, বাবা তাপস পালের মৃত্যুর পর কলকাতা ও মুম্বই দুই জায়গাতেই নাকি যাতায়াত করেন সোহিনী। তিনি কলকাতায়। মা নন্দিনী পালকেও সময় দেন নিয়ম করে। অতীতে কাজ করেছেন, 'জ্যাকপট', 'হ্যাংওভার', 'ওগো বিদেশিনী'র মতো ছবিতে।
মাঝেমাঝে সোহিনীকে বাংলা ছবির প্রিমিয়ার ও অন্যান্য অনুষ্ঠানে দেখা যায় তাঁকে। সোহিনী এমনও অনেকবার বলেছেন যে, তাঁর এতটাই আত্মসম্মান বোধ যে কাউকে বারবার ফোন করে কাজের কথা বলতে,অনুরোধ করতে তাঁর একেবারেই নাপসন্দ। তাই পর্দায় দেখা না গেলেও তাঁর কোনও আক্ষেপ নেই। ছবি: সোশাল মিডিয়া
আয়ুষ মাত্রে: নকআউট পর্বের আগে পর্যন্ত চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অধিনায়ক মাত্রে সেভাবে নজর কাড়তে পারেননি। কিন্তু, সেমিফাইনালে তিনি আফগানিস্তানের বিরুদ্ধে ঝকঝকে একটি হাফসেঞ্চুরি করেছিলেন। ফাইনালেও আয়ুষ ৫১ বলে ৫৩ রানের ইনিংস খেলেছেন। গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে ওঠার প্রবণতা তাঁকে আগামী দিনের নক্ষত্র হওয়ার দাবিদার হিসাবে তুলে ধরছে। তাছাড়া আইপিএলেও লাগাতার ভালো খেলেছেন তিনি। বল হাতেও ম্যাচের মোড় ঘোরানোর ক্ষমতা আছে তার। সিএসকের জার্সিতে ইতিমধ্যেই নজর কেড়েছেন ভারতীয় অধিনায়ক।
Published By: Arani BhattacharyaPosted: 10:18 PM Feb 06, 2026Updated: 11:10 PM Feb 06, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
