Advertisement
সম্পর্কের বিচ্ছেদেই মুক্তির স্বাদ, ডিভোর্স ফটোশুট করে চমকে দিলেন যুবতী!
ডিভোর্স মানেই মনখারাপ নয়, বুঝিয়ে দিলেন তিনি।
ডিভোর্স মানেই মনখারাপ। প্রিয় মানুষটির সঙ্গে অনেকদিন ঘর-সংসার করার পর দাম্পত্যে ইতি টানার বিষয়টি বিষণ্ণতার বইকী! এমনটা যদি ভাবেন, তাহলে কিন্তু আপনি পুরোপুরি ঠিক নন। কারণ বিবাহবিচ্ছেদেও লুকিয়ে আনন্দ।
যুবপ্রজন্ম ডিভোর্সকে যে শুধুই হতাশা আর হার বলে মনে করে না, তার প্রমাণও মিলল হাতেনাতে। তা না হলে কি আর বিবাহবিচ্ছেদের ফটোশুট হয়?
হ্যাঁ, ঠিকই পড়েছেন। এতকাল প্রি-ওয়েডিং শুটের রকমফের দেখেছেন। বিয়ে থেকে অন্নপ্রাসন, পৈতে থেকে জন্মদিন, নানা অনুষ্ঠান উপলক্ষে স্পেশ্যাল ফটোশুট হয়ে থাকে। কিন্তু ডিভোর্স ফটোশুটের কথা শুনেছেন? ভিনদেশে এহেন ট্রেন্ড আগে চালু হলেও এদেশে এমনটা একেবারেই নতুন।
একে অন্যের সঙ্গে থাকলে মানসিক চাপ বাড়ে। তাই পরস্পরের দূরে থাকাতেই আনন্দ। মুক্তির স্বাদ। এই ভাবনা থেকেই ডিভোর্স। তাই বিচ্ছেদের সেকেলে ট্যাবু ভেঙে এই আনন্দের মুহূর্তকে ক্যামেরাবন্দি করলেন এক যুবতী। যাঁর ছবি এখন সোশ্যাল মিডিয়ার চর্চায়।
শালিনী। পেশায় ফ্যাশন ডিজাইনার। তাঁরই বিচ্ছেদের ছবি নেটদুনিয়ায় ভাইরাল। নিজের 'সিঙ্গলহুডে'র উচ্ছ্বাস ফুটিয়ে তুলেছেন লাল গাউন আর প্রাণখোলা হাসিতে।
ক্যাপশনে বলা হয়েছে, "যারা মনে করে তাঁদের বলার অধিকার নেই, এই মেসেজ তাঁদের জন্য। একটা খারাপ দাম্পত্য জীবন থেকে বেরিয়ে আসায় কোনও ক্ষতি নেই। কারণ আপনারও সুন্দর ভাবে জীবন কাটানোর অধিকার রয়েছে। নিজের এবং নিজের সন্তানের জন্য একটা ভাল ভবিষ্যৎ বেছে নেওয়ার অধিকার আপনার আছে। ডিভোর্স মানেই হার নয়। এটা ভাল সূচনার মোড়। সাহসিকতার সঙ্গে নতুন জীবনে পা রাখুন।"
Published By: Sulaya SinghaPosted: 08:33 PM May 02, 2023Updated: 08:33 PM May 02, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
