প্রতিটা মানুষের ভালোবাসা প্রকাশের ধরণ আলাদা। কেউ মুখে একটি শব্দ খরচ না করেও এক সমুদ্র সমান ভালোবাসতে পারে। কেউ আবার সর্বক্ষণ ভালোবাসি বললে থেকে যায় অনেক খামতি। তবে বলা হয়, ভালোবাসা প্রকাশের ধরণ নির্ভর করে বেড়ে ওঠার পরিবেশ, জীবন থেকে পাওয়া অভিজ্ঞতার উপর। কিন্তু সংখ্যাতত্ত্ব বলছে অন্য কথা। সংখ্যাতত্ত্ববিদদের দাবি, জন্মসংখ্যার উপর অনেকটা নির্ভর করে ভালোবাসা প্রকাশের ধরণ। চলুন আজ জেনে নেওয়া যাক, কোন জন্মসংখ্যার জাতকদের ভালোবাসা প্রকাশের ধরণ কেমন।
জন্মসংখ্যা ১ (১, ১০, ১৯, ২৮)
এরা বরাবর সঙ্গীর পাশে থাকে। এরা মুখের কথায় বিশ্বাসী নন, কাজে করে দেখাতেই ভালোবাসেন। ভালোবাসার মানুষদের যে কোনওরকম সহযোগিতার জন্য সদা প্রস্তুত থাকে এরা।
জন্মসংখ্যা ২ (২, ১১, ২০, ২৯)
এরা ভীষণ আবেগপ্রবণ। এরা ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। সেটা একসঙ্গে ডিনার হোক বা লং ড্রাইভ, প্রিয় মানুষের কাছে থাকাই এদের ভালোবাসা প্রকাশের অন্যতম ধরণ।
জন্মসংখ্যা ৩ (৩, ১২, ২১, ৩০)
এই জন্মসংখ্যার জাতকরা একইসঙ্গে আবেগপ্রবণ ও সৃজনশীল। এরা সঙ্গীকে কমপ্লিমেন্টে ভরিয়ে রাখতে ওস্তাদ।
জন্মসংখ্যা ৪ (৪, ১৩, ২২, ৩১)
এরা সর্বদা সঙ্গীর পাশে থাকে। তাঁদের নিরাপদ অনুভব করাতে নিজের সবটা দিতে প্রস্তুত থাকে। প্রতিদিনের কাজে সাহায্য, ভবিষ্যৎ পরিকল্পনায় সঙ্গীর পাশে থাকাই এদের ভালোবাসা প্রকাশের পদ্ধতি।
জন্মসংখ্যা ৫ (৫, ১৪, ২৩)
এই জন্মসংখ্যার জাতকরা রোমাঞ্চপ্রেমী। সঙ্গীর সঙ্গে ঘুরতে যেতে, নতুন নতুন রেস্তরাঁয় খেতে যেতে এরা ভালোবাসে। এটাই এদের ভালোবাসা প্রকাশের উপায়।
জন্মসংখ্যা ৬ (৬, ১৫, ২৪)
এরা ভালোবাসা ব্যক্ত করে উপহারের মাধ্যমে। প্রিয়জনকে উপহার দিতে ও পেতে এরা ভীষণ ভালোবাসে। সেখানে দাম কোনও বিষয় নয়।
জন্মসংখ্যা ৭ (৭, ১৬, ২৫)
আত্ম-বিশ্লেষণী স্বভাবের মানুষ এরা। ভালোবাসার প্রচলিত পাঁচটি পদ্ধতির সঙ্গে এরা পুরোপুরি খাপ খায় না। তবে এরা আবেগ, সততা ও সুস্থ আলোচনার মাধ্যমে নিজেদের ভালোবাসা প্রকাশ করেন।
জন্মসংখ্যা ৮ (৮, ১৭, ২৬)
এদের মধ্যে আগলে রাখার প্রবণতা দেখা যায়। এরা প্রিয়জনকে নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও চমক দিতে ভালোবাসেন।
জন্মসংখ্যা ৯ (৯, ১৮, ২৭)
এদের ভালোবাসা প্রকাশের ধরণ হল স্পর্শ। জড়িয়ে ধরা, হাত মেলানোর মধ্যে দিয়ে এরা আবেগপূর্ণ সংযোগ তৈরি করে। এরা ভীষণভাবে সহমর্মী।
যদি সম্পর্ক বিশেষজ্ঞদের মতে জন্মসংখ্যার সঙ্গে ভালোবাসা প্রকাশের ধরণের কোনও যোগ নেই। পছন্দ, জীবনে চলার পথে হওয়া অভিজ্ঞতাই এর মূল। তবে সোশাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায়, জন্মসংখ্যার উপর নির্ভর করে ভালোবাসার প্রকাশের ধরণ। তবে দিনশেষে ভালোবাসা মজবুত হয় পারস্পারিক সম্মান, বিশ্বাস আর যোগাযোগে।
