shono
Advertisement
AI

কয়েক সপ্তাহেই বয়স কমবে ৬ বছর, যুগান্তকারী ওষুধ বানাচ্ছে এআই! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

কৃত্রিম মেধার হাত যে আরও অনেক দূর বিস্তৃত তা পরিষ্কার করে দিল সাম্প্রতিক গবেষণা।
Published By: Biswadip DeyPosted: 07:29 PM Sep 08, 2026Updated: 07:30 PM Sep 08, 2026

‘দেহ পট সনে নট, সকলই হারায়।' চিরকালীন এই সত্যি কি এবার বদলে যাবে? সাম্প্রতিক এক গবেষণায় এমনই চাঞ্চল্যকর রিপোর্ট হাতে এসেছে। এআইয়ের সহায়তায় চলছে এমনই যুগান্তকারী ওষুধ বানানোর কাজ। যা মাত্র ৬ সপ্তাহেই বয়স কমাবে ৬ বছর! এমনই দাবি গবেষকদের।

Advertisement

সম্প্রতি 'নেচার বায়োটেকনোলজি' পত্রিকায় প্রকাশিত হয়েছে এক গবেষণাপত্র। সেখানেই জানা যাচ্ছে, রেন্টোসার্টিব নামের এক ওষুধের কথা। ইনসিলিকো মেডিসিনের তৈরি এই ওষুধ প্রাথমিক ভাবে তৈরি হয়েছিল ফুসফুসের অসুখের চিকিৎসার জন্য। কিন্তু সংস্থার তরফে জানানো হয়েছে, ওই ওষুধ দিয়ে এক ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়েছিল। ২০২৩ ও ২০২৪ সালে চিনে ট্রায়াল চালানোর কথা জানা গেছে। গবেষণা অনুযায়ী, ৪২ জন অংশগ্রহণকারীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল এই ট্রায়ালে। দেখা যায়, রেন্টোসার্টিব গ্রহণকারী রোগীদের ক্ষেত্রে চিকিৎসার পর তাঁদের আনুমানিক জৈবিক বয়স কমেছে। অন্যদিকে, যাঁরা ওই চিকিৎসা পাননি, তাঁদের ক্ষেত্রে জৈবিক বয়স অপরিবর্তিত থেকেছে কিংবা বৃদ্ধি পেয়েছে।
ইনসিলিকো, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, পিকিং বিশ্ববিদ্যালয়ের গবেষকদের কয়েকটি দল গবেষণায় ৬টি ‘এজিং ক্লক’ (বয়স নির্ণায়ক ঘড়ি) ব্যবহার করেছেন। যার সাহায্যে শরীরের কোষ-কলা ও অঙ্গ-প্রত্যঙ্গের কার্যকারিতা এবং সেই সঙ্গে শরীরের রাসায়নিক ও প্রোটিন-সংক্রান্ত পরিবর্তনগুলি বিশ্লেষণ করে জৈবিক বয়স নির্ধারণ করা যায়। যাঁদের জৈবিক বয়স কম, তাঁদের মৃত্যু ততদূরে পিছিয়ে যায়।

এই গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তাও ব্যবহার করা হচ্ছে। পুরনো ছবিকে নতুন করা কিংবা স্থির ছবিকে চলমান, একজনের শরীরে অন্যের মাথা বসিয়ে কারিকুরি কিংবা ফরমায়েশ মতো আদ্যন্ত একটা নতুন কাল্পনিক মানুষের ছবি তৈরি করে ফেলা, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের কাজ চুটকিতে করে ফেলা কিংবা একশো মানুষের কাজ সামলে নেওয়াই নয়, কৃত্রিম মেধার হাত যে আরও অনেক দূর বিস্তৃত তা ফের বোঝা গেল এই গবেষণার বিষয়টি সামনে আসতেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement