shono
Advertisement
Moon Venus Conjunction

চাঁদের কপালে 'টিপ'! গণেশ চতুর্থীর রাতে আকাশে বিরল দৃশ্য আসলে কী?

Ganesh Chaturthi: সোমবার রাতের আকাশে একফালি চাঁদের ঠিক পাশে বিন্দুর সেই ছবি ভাইরাল।
Published By: Sucheta SenguptaPosted: 12:23 PM Sep 15, 2026Updated: 02:36 PM Sep 15, 2026

নিশি রাতে আকাশের বাঁকা চাঁদ চোখ টানে ঠিকই। কিন্তু গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi) রাতে আকাশে দেখা গেল বিরল এক দৃশ্য। বাঁকা চাদের ঠিক পাশে একটি অনুজ্জ্বল বিন্দু। পৃথিবীর একমাত্র উপগ্রহের নতুন রূপের সেই ছবি ভাইরাল। সকলের সোশাল মিডিয়ায় সেই ছবি ঘোরাফেরা করছে। সোমবার রাতে আকাশে চাঁদের এহেন রূপের নেপথ্যে আসলে রয়েছে মহাকাশ বিজ্ঞানের এক বিরল যোগ। চাঁদের পাশের ওই অনুজ্জ্বল বিন্দুটি আসলে শুক্র গ্রহ। সূর্যের চারপাশে আবর্তনকালে শুক্রের এই অবস্থান অর্থাৎ চাঁদের ঠিক পাশে বিন্দুর মতো অবতীর্ণ হওয়া। এ দৃশ্য অপূর্ব তো বটেই! আবার কবে আকাশে এভাবে চাঁদ-শুক্রের সহাবস্থান দেখা যাবে, তা অজানা।

Advertisement

যদিও চাঁদ ও শুক্রের এই অবস্থান কোনও বিরল ঘটনা নয় বলে দাবি বিজ্ঞানীদের। পৃথিবী, সূর্য এবং অন্যান্য গ্রহদের থেকে পৃথক অক্ষ অর্থাৎ আলাদা সমতলে থাকে চাঁদ। সাধারণত দুই অক্ষ বা সমতলের মধ্যে ৫ ডিগ্রি তফাৎ থাকে। সোমবার রাতে ব্যতিক্রমীভাবে তা একই সমতলে এসেছে। আর তাই চাঁদ ও শুক্রকে পাশাপাশি এবং এত কাছাকাছি দেখা যাচ্ছে।

সোমবার ছিল গণেশ চতুর্থী। অমাবস্যার পরপর একফালি চাঁদ উঠেছিল আকাশে। মাত্র ১৪ শতাংশ দেখা যাচ্ছিল। পৃথিবীর সব প্রান্ত দেখেই একফালি চাঁদের দিকে তাকাতেই দেখা গেল সেই সুদৃশ্য। চাঁদের কপালে টিপ! সেটা ছিল শুক্র গ্রহ। চাঁদের ঠিক গা ঘেঁষে এমনভাবে অবস্থান করেছে 'শুকতারা' যে মনে হচ্ছে, বাঁকা চাঁদের কপালে টিপ। গোটা পৃথিবীর পাশাপাশি খালি চোখে চাঁদের অপরূপ রূপ দেখেছেন কলকাতাবাসীও। অনেকেই সোশাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন।

যদিও চাঁদ ও শুক্রের এই অবস্থান কোনও বিরল ঘটনা নয় বলে দাবি বিজ্ঞানীদের। পৃথিবী, সূর্য এবং অন্যান্য গ্রহদের থেকে পৃথক অক্ষ অর্থাৎ আলাদা সমতলে থাকে চাঁদ। সাধারণত দুই অক্ষ বা সমতলের মধ্যে ৫ ডিগ্রি তফাৎ থাকে। সোমবার রাতে ব্যতিক্রমীভাবে তা একই সমতলে এসেছে। আর তাই চাঁদ ও শুক্রকে পাশাপাশি এবং এত কাছাকাছি দেখা যাচ্ছে। মহাকাশ বিজ্ঞানীদের ব্যাখ্যা, চাঁদ যে সমতলে পৃথিবীর চারপাশে ঘোরে এবং পৃথিবী যে সমতলে সূর্যের চারদিকে ঘোরে, তা যদি একই হত, তা হলে রোজই কোনও না কোনও গ্রহের খুব কাছে দেখা যেত চাঁদকে। কিন্তু বাস্তবে মহাকাশ বিজ্ঞানের সূত্র মেনে তা হয় না বলেই এধরনের দৃশ্য বিরল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement