shono
Advertisement

OMG! ৪ বলে ৯২ রান দিলেন বাংলাদেশের এই বোলার

গল্প নয়, সত্যি! The post OMG! ৪ বলে ৯২ রান দিলেন বাংলাদেশের এই বোলার appeared first on Sangbad Pratidin.
Posted: 05:52 PM Apr 12, 2017Updated: 12:22 PM Apr 12, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুবরাজ সিংয়ের পরপর ৬ বলে ৬ ছক্কার আতঙ্ক হয়তো এখনও তাড়া করে বেড়ায় স্টুয়ার্ট ব্রডকে। এক ওভারে ৩৬ রান দিয়ে কম সমালোচনা কুড়োতে হয়নি ইংল্যান্ডের পেসারকে। কিন্তু বাংলাদেশের এই বোলারের কীর্তি শুনলে বেশ স্বস্তি পাবেন ব্রড। জানেন, ৪ বলে কত রান দিয়েছেন এই বোলার? ৯২। বিশ্বাস না হলে আবার পড়ুন। অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন বাংলাদেশি বোলার সুজন মেহমুদ।

Advertisement

[‘ক্ষমতা থাকলে মহরমের তাজিয়া আটকে দেখান নীতিশ-মমতা’]

ঢাকা দ্বিতীয় ডিভিশনের একটি লিগে লালমাটিয়া ক্লাবের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছিলেন আজিওম ক্লাবের ক্রিকেটাররা। সিটি ক্লাব ক্রিকেট মাঠের লালমাটিয়ার জার্সি গায়ে খেলছিলেন সুজন। প্রথমে ব্যাট করে ১৪ ওভারে ৮৮ রানেই গুটিয়ে যায় লালমাটিয়ার ইনিংস। বিপক্ষকে জিততে এক ওভারও ব্যায় করতে হল না। চার বলেই কাজ শেষ। সৌজন্যে সুজনের ‘অবাক’ করা বোলিং। নিজের ওভারে মোট ৮০ রান অতিরিক্ত দিলেন তিনি। ১৩টি ওয়াইড বলে ৬৫ রান, আর বাকি ১৫ রান এল ৩টি নো-বল থেকে। আজিওম দলের দুই ওপেনারই ১০ উইকেটে ম্যাচ জেতালেন।মুস্তাফিজুর রহমান ৩ বল খেলে ১২ রানে অপরাজিত থাকেন। সাজিদ হাসানের রান করার প্রয়োজনই হয়নি।

[ফাঁসির বিরুদ্ধে আবেদন করার জন্য ৬০ দিন সময় পাবেন কুলভূষণ]

কিন্তু সত্যিই কি এতটা খারাপ বোলার সুজন? আসলে তা নয়। শোনা যাচ্ছে, খারাপ আম্পায়ারিংয়ের প্রতিবাদ জানাতে ইচ্ছাকৃতভাবেই এই কাজ করেছেন তিনি। তাঁর দলের ক্রিকেটারদের দাবি, আম্পায়ার অনেককেই ভুল আউট দিয়েছেন। এমনকী টসের সময় লালমাটিয়ার ক্যাপ্টেনকে কয়েনও দেখতে দেওয়া হয়নি। বাংলাদেশের এক সংবাদ মাধ্যম সূত্রে খবর, দলের এক সিনিয়র ক্রিকেটার বলেন, “আমাদের দলে বেশিরভাগেরই বয়স ১৭, ১৮, ১৯-এর মধ্যে। তাঁরা কোনওভাবেই আম্পায়ারের এই অবিচার মেনে নিতে পারেনি। সেই জন্যই রাগের মাথায় এই কাণ্ড ঘটিয়েছে।”

The post OMG! ৪ বলে ৯২ রান দিলেন বাংলাদেশের এই বোলার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার