shono
Advertisement

আশা জাগিয়েও হতাশ করলেন সালাহ, সব ম্যাচ হেরেই বিশ্বকাপ থেকে বিদায় মিশরের

পিছিয়ে পড়েও জয়ী সৌদি৷ The post আশা জাগিয়েও হতাশ করলেন সালাহ, সব ম্যাচ হেরেই বিশ্বকাপ থেকে বিদায় মিশরের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:19 PM Jun 25, 2018Updated: 08:27 AM Jun 26, 2018

সৌদি আরব: ২ (আল ফারাজ, সালেম আল দাওসারি)

Advertisement

মিশর: ১ (সালাহ)

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবকিছু ঠিকঠাক থাকলে অন্তত জোড়া গোলের পাশে লেখা থাকত মহম্মদ সালাহর নাম৷ বিশ্বকাপের ইতিহাসে প্রবীনতম ফুটবলার হিসেবে সোমবারের রাতটা চিরস্মরণীয় করে রাখতে পারতেন এল হাদারি৷ কিন্তু একটা ভুলই সব হিসেব-নিকেশ পালটে দিল৷ ২৮ বছর পর বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কোনও জয়ের ইতিহাস লেখা হল না মিশরের৷ উলটে শেষমুহূর্তের দুর্দান্ত গোলে চলতি টুর্নামেন্টে সৌদি আরবকে প্রথম জয়ের মুখ দেখালেন সালেম আল দাওসারি৷

[রুশ বিপ্লব থামিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক-আউটে উরুগুয়ে]

গত ম্যাচে উরুগুয়ের কাছে হারের পরই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল মিশরের৷ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল সৌদি আরবও৷ তা সত্ত্বেও শেষবারের জন্য সালাহর পারফরম্যান্স দেখতে এই ম্যাচ ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে৷ ফুটবলপ্রেমীদের হতাশ করেননি ইজিপশিয়ান মেসি৷ দুর্দান্ত কিছু স্কিল এবং অসাধারণ একটি গোল উপহার দিয়েই বাড়ি ফিরছেন লিভারপুল স্ট্রাইকার৷ কে বলবে, মাঠের বাইরে একগুচ্ছ বিতর্কে জর্জরিত তিনি৷ কে বলবে, মাথায় ঘুরছে দেশের জার্সি গায়ে অবসরের পরিকল্পনা৷ দুই সৌদি ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত লবে বল জালে জড়িয়ে শুরুতেই দলকে এগিয়ে দিয়েছিলেন সালাহ৷ মিনিট খানেক পর আবার রক্ষণহীন ফাঁকা বক্সের সামনে বল পেয়েছিলেন তিনি৷ কিন্তু গোল করতে ব্যর্থ হন৷ প্রথমার্ধেই আরও একবার গোলের সুযোগ তৈরি করেছিল মিশর৷ কিন্তু সালাহর মাপা পাস থেকেও গোল করে দলকে আর এগিয়ে দিতে পারেননি ত্রেজেগুয়ে৷ ম্যাচের অন্তিম লগ্নে যখন দু’দলের সমর্থকরাই ধরে নিয়েছেন, অমীমাংসিত খেলা দেখেই মাঠ ছাড়তে হবে, তখনই সবাইকে চমকে দিলেন আল দাওসারি৷ বক্সের বাঁ-দিক থেকে দুর্দান্ত শটে গোল করে চলতি বিশ্বকাপে প্রথম এবং একমাত্র জয়টি সৌদিকে উপহার দিলেন তিনি৷ বিদায়বেলায় এই বা কম কী?

[OMG! জার্মানি ম্যাচ দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন শাহরুখ!]

এদিন শুরুটা মোটামুটি একপেশেভাবেই করেছিল সৌদি৷ বল পজেশনেও এগিয়ে ছিল এশিয়ার দল৷ কিন্তু সালাহর গোলের পরই ম্যাচে ফেরে ইজিপ্ট৷ তবে বক্সের ভিতর পরপর ফাউল করেই বিপাকে পড়তে হয় তাদের৷ একবার পেনাল্টি বাঁচিয়ে তাক লাগিয়েছিলেন বিশ্বকাপের প্রবীনতম গোলকিপার হাদারি৷ কিন্তু দ্বিতীয়বার আর গড় সামলাতে পারেননি৷ তাই শেষরক্ষাও হল না৷ এ লড়াইয়ে কোথাও গিয়ে যেন সবচেয়ে বেশি নিরাশ হলেন মিশরের ১০ নম্বর জার্সিধারী৷ যিনি কার্যত একাহাতে দলকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করিয়েছিলেন৷ তৃতীয় মিশরীয় তারকা হিসেবে টুর্নামেন্টে জোড়া গোল করে ইতিহাস গড়লেন ঠিকই, কিন্তু বিশ্বকাপে জয়ের মুখ দেখা হল না৷

The post আশা জাগিয়েও হতাশ করলেন সালাহ, সব ম্যাচ হেরেই বিশ্বকাপ থেকে বিদায় মিশরের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার