shono
Advertisement

Breaking News

শেষমুহূর্তে নেরোকার গোলশোধ, মণিপুরে পয়েন্ট নষ্ট ইস্টবেঙ্গলের

পয়েন্ট নষ্ট করলও আপাতত লিগ টেবিলের শীর্ষে রইল খালিদ জামিলের ছেলেরা। The post শেষমুহূর্তে নেরোকার গোলশোধ, মণিপুরে পয়েন্ট নষ্ট ইস্টবেঙ্গলের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:58 PM Dec 30, 2017Updated: 10:33 AM Dec 30, 2017

নেরোকা এফসি- ১ (নেডো)

Advertisement

ইস্টবেঙ্গল-১ (কাটসুমি)

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। প্রথম ম্যাচে আইজলের মতোই গোটা সময় এগিয়ে থেকেও শেষ মুহূর্তের গোলে নেরোকা এফসির বিরুদ্ধে স্বপ্নভঙ্গ হল ইস্টবেঙ্গলের। বিদেশি নেডো তুর্কোভিচের দুর্দান্ত শট লাল-হলুদ গোলকিপার লুই ব্যারেটোকে পরাস্ত করে গোলে ঢুকতেই আনন্দে ভেসে গেল ইম্ফলের স্টেডিয়াম। কারণ লিগ শীর্ষে থাকা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পিছিয়ে থেকেও শেষপর্যন্ত সমতা ফিরিয়েছে তাঁদের দল। আর উলটোদিকে কাটসুমির গোলে এগিয়ে থেকেও ফের একবার মাঠে দু’পয়েন্ট ফেলে এলেন লাল-হলুদ খেলোয়াড়রা। ম্যাচ শেষে তাই লাল-হলুদ খেলোয়াড়দের মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছিল হতাশার ছাপ।

[কমনওয়েলথের ট্রায়ালে সমর্থকদের মারপিট, সুশীলের নামে এফআইআর]

পাহাড়ঘেরা মণিপুরের ইম্ফল স্টেডিয়ামে ম্যাচ। দুর্দান্ত পরিবেশ এবং দুর্দান্ত মাঠ। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে দলের মনোভাব তুলে ধরেছিলেন উইলিস প্লাজা। জানিয়েছিলেন মণিপুরের এই পরিবেশে তিনি গোল করতে মুখিয়ে রয়েছেন। কিন্তু ম্যাচে কোনও গোল পাননি ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর এই খেলোয়াড়। তবে খেলা শুরুর ১৩ মিনিটেই কাটসুমির গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। আর এরপরই খেলার রাশ নিজেদের হাতে নিয়ে নেয় খালিদ জামিলের ছেলেরা। একের পর এক দুর্দান্ত পাস খেলে বারবার নেরোকার গোলমুখে পৌঁছেও কাজের কাজটি করতে পারেননি কেউ। উলটোদিকে, পালটা কয়েকবার আক্রমণে আসে পাহাড়ের দলটিও। তবে গোল শোধ করতে পারেননি তাঁরা।

[ধাওয়ানের পরিবারকে বিমানে উঠতে বাধা, ক্ষুব্ধ ভারতীয় ব্যাটসম্যান]

গোটা টুর্নামেন্টে ঘরের মাঠে এখনও পর্যন্ত অপরাজিত নেরোকা এফসি। আর সেটা বজায় রাখার লক্ষ্যেই দ্বিতীয়ার্ধে গোল শোধের মরিয়া চেষ্টা করতে থাকে তাঁরা। তুলে আনে একের পর এক আক্রমণ। আর তাতেই বেশ কয়েকবার চাপে পড়ে যায় ইস্টবেঙ্গল রক্ষণ। উলটোদিকে, কাটসুমি-আমনারাও আক্রমণে আসতে থাকে কিন্তু গোলমুখ খুলতে পারেননি তাঁরা। ম্যাচের শেষদিকে লালরানমাউয়ার দূরপাল্লার শট কোনওরকম ভাবে বাঁচান নেরোকা গোলরক্ষক ললিত থাপা। এরপরই ঘটে সেই বিপত্তি, যে কারণে আজ রাতে খালিদ জামিল হয়ত ঘুমাতেও পারবে না। ৮৯ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া নেডোর শট ব্যারেটোকে বোকা বানিয়ে গোলে ঢুকে যায়। আর এরপরই আনন্দে ভেসে যায় গোটা স্টেডিয়াম। ম্যাচের বাইরে কিছুটা হলেও হতাশ হয়েই মাঠ ছাড়েন কাটসুমি-আমনারা। ম্যাচ ড্র করলেও আপাতত লিগ টেবিলের শীর্ষেই রইল ইস্টবেঙ্গল।

[মাঝরাতে কেপটাউনের হোটেলে বিরুষ্কা, ক্লান্তির লেশমাত্র নেই]

The post শেষমুহূর্তে নেরোকার গোলশোধ, মণিপুরে পয়েন্ট নষ্ট ইস্টবেঙ্গলের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার