shono
Advertisement

পাপুয়াকে হারিয়ে ইতিহাস নেপালের জাতীয় ক্রিকেট দলের, জানেন কেন?

উচ্ছ্বাসে ভাসছে পাহাড়ি দেশ। The post পাপুয়াকে হারিয়ে ইতিহাস নেপালের জাতীয় ক্রিকেট দলের, জানেন কেন? appeared first on Sangbad Pratidin.
Posted: 02:34 PM Mar 16, 2018Updated: 02:51 PM Mar 16, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস সৃষ্টি করল নেপালের জাতীয় ক্রিকেট দল। আইসিসি বিশ্বকাপ কোয়ালিফায়ারে পাপুয়া নিউগিনিকে হারিয়ে প্রথম একদিবসীয় আন্তর্জাতিক ম্যাচ খেলিয়ে দেশের তকমা পেল পাহাড়ি দেশটি। হিমালয়ের কোলে এখন উচ্ছ্বাসে ভাসছেন সবাই। নেপালের সঙ্গে হংকং এবং পাপুয়া নিউগিনি হাড্ডাহাড্ডি লড়াই করছিল এই মর্যাদা পাওয়ার জন্য। কিন্তু জিম্বাবোয়ের ওল্ড হারারিয়ান্স স্পোর্টস ক্লাবের মাঠে বৃহস্পতিবার পাপুয়ার আশায় জল ঢেলে দেয় নেপাল। এশিয়ার ষষ্ঠ দেশ হিসাবে এই সম্মান অর্জন করল নেপাল।

Advertisement

[কোহলিকে ‘ভাঁড়’ বলে কটাক্ষ, নেটিজেনদের রোষে ক্রিকেটার পল হ্যারিস]

এদিন নেপালের সন্দীপ লামিছানে এবং দীপেন্দ্র আইরির অনবদ্য বোলিংয়ের সুবাদে ১১৪ রানে গুটিয়ে যায় পাপুয়া নিউগিনির ইনিংস। তারপর ব্যাট হাতে মাত্র চার উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেন নেপালের ব্যাটসম্যানরা। এই জয়ে উচ্ছ্বসিত নেপালের অধিনায়ক পারস খড়কা জানিয়েছেন, এই সাফল্য আগামিদিনে দেশের ক্রিকেট বাতাবরণে আমূল পরিবর্তন আনবে। তাঁর আরও বক্তব্য, দেশে খেলার পরিকাঠামো ও মানোন্নয়ন হলে ক্রিকেটের অনেক সম্ভাবনা তৈরি হবে। শুধু চাই সঠিক দিশা দেওয়ার ম্যানেজমেন্ট।

[মহম্মদ শামিকে জেরা দুর্নীতিদমন শাখার, আইপিএলে খেলা নিয়েও অনিশ্চয়তা]

এ সাফল্য শুধু একদিনের নয়। বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রমের পর পাওয়া এমন সাফল্য চেটেপুটে উপভোগ করছেন নেপালের ক্রিকেটাররা। বিশ্বের ক্রিকেট মানচিত্রে নিজেদের উপস্থিতি বোঝাতে এই কোয়ালিফায়ার টুর্নামেন্ট জরুরি ছিল বলে মনে করছেন ক্রিকেটাররা। পরিশ্রম ও দৃঢ় মানসিকতার ফল হিসাবে এই সাফল্যকে দেখছেন ক্রিকেট বিশ্লেষকরা।

The post পাপুয়াকে হারিয়ে ইতিহাস নেপালের জাতীয় ক্রিকেট দলের, জানেন কেন? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার